রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

তা’বীয ও ঝাড় ফুঁক সম্পর্কে শরয়ী ফায়সালা (৪)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, সকাল ৫:২৫
তা’বীয ও ঝাড় ফুঁক সম্পর্কে শরয়ী ফায়সালা (৪)

ছাহিবুস সির সাইয়্যিদুনা হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একদিন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান। তিনি সেই অসুস্থ ব্যক্তির বাহুতে একটি তাগা বা মন্ত্রপড়া সুঁতা দেখতে পান। সাইয়্যিদুনা হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তাকে জিজ্ঞাসা করলেন এটা কি? সেই অসুস্থ ব্যক্তি বললো, এটা তাগা যাতে মন্ত্র পড়া হয়েছে। সাইয়্যিদুনা হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তা ছিড়ে ফেললেন এবং বললেন-
لَوْ مُتَّ وَهُوَ عَلَيْكَ مَا صَلَّيْتُ عَلَيْكَ
অর্থ: যদি আপনি এটা পরিহিত অবস্থায় ইন্তিকাল করতেন তাহলে আমি আপনার জানাযার নামায পড়তাম না। (মুছান্নাফ ইবনে আবী শায়বা-৩২৯২৮)দ
হযরত আব্দুল্লাহ ইবনে উকাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, হযরত ঈসা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একবার অসুস্থ হন। আমরা উনাকে দেখতে গেলাম। তখন উপস্থিত কেউ উনাকে বললেন-
لَوْ تَعَلَّقْتَ شَيْئًا
অর্থ: যদি আপনি কোন কিছু (তামীমাহ) ঝুলাতেন (তাহলে হয় তো সুস্থ হয়ে যেতেন) জাওয়াবে তিনি বলেন-
أَتَعَلَّقُ شَيْئًا وَقَدْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ.
অর্থ: আমি (গলায় বা হাতে) কিছু ঝুলাবো? অথচ আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, যে গলায় কিংবা হাতে কিছু ঝুলাবে তাকে ঝুলানো জিনিসের উপর ছেড়ে দেয়া হবে। অর্থাৎ সে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জিম্মাদারী থেকে মুক্ত হবে। (তিরমিযী শরীফ ২০৭২)
উল্লেখ্য যে, বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার এক ধরনের রোগ হয়েছিল। আরব দেশে যাকে حُمْرَةٌ (হুমরাহ) বলা হয়। শরীরের বিভিন্ন স্থানে লালচে হয়ে ব্যথা করে এবং তীব্র জ্বর আসে।
এ রোগের মুক্তির জন্য বিশেষ এক কাষ্ঠ গলায় বা হাতে ঝুলানো হতো। এ রীতি জাহিলী যুগ হতে চলে আসছে। তারা ধারণা করতো এসব কাষ্ঠখ-ই রোগ মুক্তি দিবে। এসব জড়বস্তুর রোগ সরানোর কোন ক্ষমতা নেই। রোগ ব্যাধি থেকে মুক্তিদাতা মহান আল্লাহ পাক তিনি। জাহিলী যুগে এই আক্বীদা-বিশ্বাস থেকে অনেকে সরে গিয়েছিল। তারা কাষ্ঠখ-কেই রোগ মুক্তিদাতা মনে করতো। তাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যারা এসব জড়বস্তু ঝুলাবে মহান আল্লাহ পাক তিনি তাদেরকে নিজ দায়িত্ব থেকে বের করে এসব বস্তুর দায়িত্বে ছেড়ে দিবেন। আর এসবের যে কোন ক্ষমতা নেই তা সবারই জানার কথা। (মুসনাদে ইবনে আবী শায়বা)
সাইয়্যিদুনা হযরত উকবা ইবনে আমের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে যে নিষেধাজ্ঞা পাওয়া যায় তা তামীমাহ্র ক্ষেত্রে প্রযোজ্য। তা’বীযের ক্ষেত্রে নয়। হযরত আবুল খায়ের রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন-
مَوْضِعُ التَّمِيمَةِ مِنَ الْإِنْسَاْنِ وَالطِّفْلِ شِرْكٌ.
অর্থ: বয়স্ক লোক ও শিশুদের গলায় কিংবা হাতে তামীমাহ ঝুলানো শিরকের অন্তর্ভুক্ত। (মুছান্নাফ ইবনে আবী শায়বা-২৩৯৩১)
সাইয়্যিদুনা হযরত উকবা ইবনে আমের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ تَعَلَّقَ تَمِيمَةً فَلَا أَتَمَّ اللهُ لَهُ وَمَنْ تَعَلَّقَ وَدَعَةً فَلَا أَوْدَعَ اللهُ لَهُ
অর্থ: যে ব্যক্তি তামীমাহ ঝুলাবে মহান আল্লাহ পাক তিনি তাকে পূর্ণতা দান করবেন না। আর যে ব্যক্তি কড়ি ঝুলাবে মহান আল্লাহ পাক তিনি তাকে সুস্থতা দান করবেন না। (আহমদ, হাকিম)
বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত আছে, হযরত আবূ বশীর আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কোন এক সফরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে ছিলেন। সে সফরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জনৈক ব্যক্তিকে এ নির্দেশ মুবারক দিয়ে পাঠালেন যে, “কোন উটের গলায় ধনুকের ছিলা অথবা বেল্ট রাখবেন না। সব কেটে ফেলবেন।
বিশিষ্ট ছাহাবী হযরত আবূ ওয়াহ্হাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
وَارْتَبِطُوْا الْـخَيْلَ وَامْسَحُوا بِنَوَاصِيْهَا وَأَكْفَالِهَا وَقَلِّدُوْهَا وَلاَ تُقَلِّدُوْهَا الأَوْتَارَ
অর্থ: আপনারা ঘোড়া বেঁধে রাখুন। তার মাথায় ও ঘাড়ে হাত বুলিয়ে দিন এবং লাগাম পরিয়ে দিন। তবে ধনুকের ছিলা ঝুলিয়ে দিবেন না। (নাসায়ী শরীফ)
উপরোক্ত আলোচনা দ্বারা প্রমাণিত হয়েছে যে, জাহিলী যুগের কুফর ও শিরক সম্বলিত বাক্য যাকে সম্মানিত শরীয়তের পরিভাষায় মন্ত্র বলা হয়। তা দ্বারা ঝাড়-ফুঁক করা জায়িয নেই। হারাম বা নিষিদ্ধ। আর যেগুলো গলায় কিংবা হাতে ঝুলানো যাকে সম্মানিত শরীয়ত উনার পরিভাষায় তামীমাহ বলা হত, তাও জায়িয নেই। হারাম বা নিষিদ্ধ।
এছাড়া জাহিলী যুগে শিশু জন্মগ্রহণ করলে তার গলায় ছোট পাথর ছিদ্র করে পরিয়ে দেয়া হতো। কখনো শঙ্খ, সীসা, চামড়া, মন্ত্র পড়া সুতা, বাঘের পশম, গাছের ডাল ইত্যাদি গলায় কিংবা হাতে পরিয়ে দেয়া হতো। সম্মানিত শরীয়তের পরিভাষায় এগুলোকেও তামীমাহ বলা হয়। কাজেই, ‘তামীমাহ’ হারাম, নাজায়িয ও কুফরী শিরকির অন্তর্ভুক্ত।
আর ঝাড়-ফুঁক ও তা’বীয ব্যবহার করা জায়িয এবং খাছ সুন্নতের অন্তর্ভুক্ত। কারণ ইহা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশিত ও অনুসৃত হক্ব চিকিৎসা পদ্ধতি।

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৫ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৫ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৫ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৫ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৬ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে