তা’লীমুল মাসায়িল (৪)
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
অজুর মাকরূহসমূহ :
১. অপবিত্র স্থানে বসে অজু করা
২. ডান হাতে পা পরিষ্কার করা
৩. অজু করার সময় দুনিয়াবী কথা বলা
৪. সম্মানিত সুন্নত উনার বিপরীত অজু করা
৫. অতিরিক্ত পানি খরচ করা
৬. মুখমন্ডলে জোরে পানি মারা
৭. ডান হাত দ্বারা নাক পরিষ্কার করা
৮. বাম হাত দ্বারা মুখমন্ডল ধৌত করা
৯. বাম হাতে কুলির পানি মুখে দেয়া
১০. অঙ্গসমূহ তিনবারের কম বা বেশি ধৌত করা
১১. নিচু স্থানে বসে অজু করা।
উযূবিহীন অবস্থার হুকুম
মাসয়ালা : বিনা অজুতে পবিত্র কুরআন শরীফ অথবা ছিপারা স্পর্শ করা মাকরূহ তাহরীমী। এরূপে পবিত্র কুরআন শরীফ অথবা ছিপারার কোনো পাতা এবং জিলদ স্পর্শ করাও মাকরূহ তাহরীমী। কিন্তু অন্য কোনো কিতাবের কোনো পাতায় যদি পবিত্র কুরআন শরীফ উনার কোনো পবিত্র আয়াত শরীফ অথবা পবিত্র আয়াত শরীফ উনার কোনো অংশ লেখা থাকে তবে পবিত্র কুরআন শরীফ উনার আয়াত শরীফ অংশটুকু স্পর্শ করা জায়িয নয়। সেটুকু বাদ দিয়ে অন্য জায়গা স্পর্শ করা জায়িয আছে।
মাসয়ালা : বিনা অজুতে পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ স্পর্শ করা যেমন মাকরূহ তদ্রƒপ হাতের দ্বারা লেখাও মাকরূহ।
মাসয়ালা : নাবালেগ ছেলে-মেয়েরা যদিও মুকাল্লাফ বিশশরা’ নয়, কিন্তু তাদেরকেও অজু করে ছিপারা, পবিত্র কুরআন শরীফ ধরতে শিক্ষা দেয়া উচিত। এবং অজু ভেঙে গেলে পুনরায় অজু করার তা’লীম দেয়া উচিত।
মাসয়ালা : পবিত্র হাদীছ শরীফ, তাফসীর শরীফ, ফিক্বাহ ও তাছাওউফের কিতাব অজু করে ধরাই উত্তম। কিন্তু এসব কিতাবে পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ লেখা থাকলে তা বিনা অজুতে স্পর্শ করলে গুনাহ হবে। তাছাড়া অন্য জায়গা স্পর্শ করলে গুনাহ হবে না, আদবের খিলাফ হবে।
মাসয়ালা : অজু করার পর যদি সন্দেহ হয় যে, কোনো একটি অঙ্গ যেনো ধোয়া হয়নি। তবে সন্দেহ দূর করার জন্য সে অঙ্গটি ধুয়ে নিলেই চলবে।
কিন্তু যদি কারো প্রায়ই অনর্থক এরূপ ওয়াসওয়াসা হয়, তবে সে ওয়াসওয়াসার প্রতি খেয়াল না দেয়ায়ই উচিত। অজু ঠিক হয়েছে মনে করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)