তা’লীমুল মাসায়িল (১৫)
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
পট্টি বা ব্যান্ডেজের উপর মাসেহের বর্ণনা
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا
অর্থ: মহান আল্লাহ পাক তিনি সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। ” (পবিত্র সূরা বাক্বারা : আয়াত শরীফ ২৮৬)
এ পবিত্র আয়াত শরীফ উনার ভিত্তিতে পরিলক্ষিত হয় যে, কষ্ট লাঘবের জন্য যেমন মুজার উপর মাসেহ করা জায়িয; তদ্রুপ ক্ষত বা আঘাতপ্রাপ্ত স্থানে পানি লাগলে যেহেতু আরো অধিক কষ্ট বা ক্ষতি হয়, সেজন্য জখমের পট্টির উপর মাসেহ করাও জায়িয।
মাসয়ালা:
১. পট্টির উপর মাসেহ তখনই জায়িয হবে, যখন সেই ক্ষতস্থানের উপর মাসেহ করলে ক্ষতির সম্ভাবনা থাকে। আর যদি ক্ষতস্থানের উপর মাসেহ করতে সক্ষম হয়, তবে পট্টির উপর মাসেহ জায়িয হবে না।
২. পট্টির নিচে যদি কাঁচা ঘা (ক্ষত) থাকে এবং পট্টি খুলতে বিশেষ কষ্ট হয়, তবে পট্টির উপর মাসেহ করবে।
৩. পট্টির উপর যদি মাসেহ করতে কষ্ট হয়, তবে পট্টির চারপার্শ্ব ধৌত করলেই অজু-গোসল শুদ্ধ হবে।
৪. যে পট্টির উপর মাসেহ করা হয়েছে, তা যদি অজু করার পর পড়ে যায়, তাহলে দেখতে হবে যে, ঘা কাঁচা আছে কিনা, ঘা কাঁচা থাকলে পূর্ব মাসেহকৃত অজু শুদ্ধ থাকবে, আর যদি ঘা শুকিয়ে থাকে, তাহলে পূর্বকৃত মাসেহ বাতিল হবে। এক্ষেত্রে ক্ষতস্থান ধৌত করে নিলেই চলবে। কেননা উক্ত স্থান ধৌত করা ফরয হয়ে যায়।
৫. পট্টি বাঁধার জন্য কোনো শর্তারোপ করা হয়নি। অজুবিহীন কিংবা নাপাক অবস্থায় পট্টি বাঁধা হলেও তার উপরে মাসেহ জায়িয রয়েছে।
৬. পট্টির উপর মাসেহ করার পর যদি তা খুলে পুনরায় বাঁধে, তবে আফযল বা উত্তম হচ্ছে পুনরায় মাসেহ করা। অবশ্য পুনরায় মাসেহ না করাটাও জায়িয আছে অবস্থাভেদে।
৭. মাসেহ একবার করলেই চলবে, তিনবার করা জরুরী নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল্লাহওয়ালা হতে হলে প্রতিটি ক্ষেত্রে আদব রক্ষা করা আবশ্যক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একমাত্র খালিছভাবে মহান আল্লাহ পাক উনার জন্যই ইবাদত করতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৬ষ্ঠ পর্ব)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৮)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)