তা’লীমুল মাসায়িল (১৩)
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
ঝুটার মাসায়িল
জিন-ইনসান কিংবা অন্য প্রাণী, কোনো প্রকার খাদ্য বা পানীয় বস্তু মুখে লাগিয়ে ত্যাগ করলে তাকে ঝুটা বা উচ্ছিষ্ট বলা হয়।
সর্বপ্রকার মানুষের ঝুটা পাক। তবে হাতে বা মুখে কোনো নাপাকী লেগে থাকলে, তাদের ঝুটা নাপাক হয়ে যাবে।
কুকুর, শূকর ও হিংস্র প্রাণীর ঝুটা নাপাক। এ সমস্ত প্রাণী কোনো পাত্রে মুখ দিলে সেটা কমপক্ষে তিনবার ধৌত করতে হবে। আর সাতবার ধৌত করা আফযল বা উত্তম। তন্মধ্যে প্রথমবার মাটির দ্বারা মেজে ফেলা আফযল বা উত্তম। হালাল পশু, যেমন- গরু, মহিষ, বকরী, ভেড়া, হরিণ ইত্যাদি এবং হালাল পাখি, যেমন- ময়না, তোতা, ঘুঘু, চড়ুঁই ইত্যাদির ঝুটা পাক। অনুরূপ ঘোড়ার ঝুটাও পাক।
বিড়ালের ঝুটা পাক বটে কিন্তু মাকরূহ। তদ্রƒপ ঘর-বাড়িতে বিচরণকারী মোরগ-মুরগি এবং শিকারী পাখির ঝুটা মাকরূহ। বিড়াল কোনো পাত্রে মুখ দিলে, তা একবার ধৌত করতে হবে। আর কোনো খাদ্যে বা পানীয়ে মুখ দিলে যদি মালিক অবস্থাপন্ন হয়, তবে তার জন্য সেটা খাওয়া মাকরূহ।
আর যদি গরিব হয়, তবে তা খাওয়া মাকরূহ নয়। বিড়ালের ঝুটা পানি দ্বারা অজু-গোসল করা যাবে না। অবশ্য যদি পানি না পাওয়া যায়, তবে ওই পানির দ্বারাই অজু-গোসল করা যাবে। বিড়াল, ইঁদুর ধরে তৎক্ষণাৎ আশে-পাশের কোনো খাদ্য-পানীয়যুক্ত পাত্রে মুখ দিলে, তা নাপাক হয়ে যাবে। আর যদি কিছুক্ষণ দেরি করে নিজের মুখ চেটে-চুষে মুখ দিয়ে থাকে, তবে নাপাক হবে না। তখন শুধু মাকরূহ হবে।
ঘরে আবদ্ধ মোরগ-মুরগি (যেমন- বয়লার মুরগি) এবং পোষা পাখি, যেটা কোনো রকম মরা বা নাপাকী জিনিস খাওয়ার সন্দেহ থাকে না, তার ঝুটা পাক।
যেসব প্রাণী ঘরে থাকে, যেমন- সাপ-বিচ্ছু, ইঁদুর-টিকটিকি ইত্যাদি, এসবের ঝুটা মাকরূহ। ইঁদুর যদি শুকনা রুটির কিছু অংশ খেয়ে থাকে, তাহলে খাওয়া অংশের দিক দিয়ে কিছু ছিঁড়ে ফেলে দিয়ে অবশিষ্ট অংশ খেতে পারবে।
গাধা এবং খচ্চরের ঝুটা মাশকূক (সন্দেহযুক্ত)। সুতরাং অন্য কোনো পানি না থাকলে মাশকূক পানি দ্বারা অজু করবে এবং তৎপর তাইয়াম্মুমও করবে।
সমস্ত প্রাণীর দেহের ঘাম তার উচ্ছিষ্টের ন্যায়। অতএব, যার উচ্ছিষ্ট পাক, তার ঘামও পাক। যার উচ্ছিষ্ট নাপাক, তার ঘামও নাপাক। যার উচ্ছিষ্ট মাকরূহ, তার ঘামও মাকরূহ। আর যার উচ্ছিষ্ট মাশকূক (সন্দেহযুক্ত), তার ঘামও মাশকূক।
গাধা এবং খচ্চরের ঘাম পাক। যদি তা কাপড়ে লাগে, তবে তা ধোয়া ওয়াজিব নয়, তবে ধুয়ে ফেলা আফযল বা উত্তম।
মহিলাদের জন্য গইরে মাহরাম (বেগানা) পুরুষের ঝুটা খাদ্য-পানীয়, খাওয়া-পান করা মাকরূহ। অনুরূপ পুরুষের জন্যও গাইরে মাহরাম (বেগানা) মহিলার ঝুটা খাদ্য-পানীয় মাকরূহ। যদি না জেনে খায় ও পান করে, তাহলে মাকরূহ হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক প্রকাশ (বিলাদতী শান মুবারক) ও পবিত্র নূরুর রিহালাহ শরীফ (বিছালী শান মুবারক) প্রকাশের তারিখ ও সময় নিয়ে ইখতিলাফের জওয়াব
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কারামত ও কামালত মুবারক
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের দিন সূর্য শোক প্রকাশ করেছিল!
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (১ম পর্ব)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)