তালাক্ব এবং তার সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল (২)
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
উল্লেখ্য যে, মহান আল্লাহ পাক তিনি উনার বান্দাদেরকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে আহলিয়া হচ্ছে অন্যতম।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمِنْ آيَاتِهٖ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُونَ
অর্থ: মহান আল্লাহ পাক উনার অন্যতম নিয়ামত মুবারক হলো, তিনি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের আহলিয়া তথা স্ত্রীদের সৃষ্টি করেছেন। যাতে তোমরা তাদের নিকট ইতমিনান তথা প্রশান্তি লাভ করতে পারো। আরো নিয়ামত হচ্ছে, তিনি তোমাদের উভয়ের মধ্যে মুহব্বত ও দয়া পয়দা করে দিয়ে থাকেন। আর এতে চিন্তাশীলগণের জন্য নিদর্শন রয়েছে। (পবিত্র সূরা রুম শরীফ, পবিত্র আয়াত শরীফ ২১)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَعَاشِرُوۡهُنَّ بِالۡمَعۡرُوۡفِ ۚ فَاِنۡ كَرِهۡتُمُوۡهُنَّ فَعَسٰۤی اَنۡ تَكۡرَهُوۡا شَیۡئًا وَّ یَجۡعَلَ اللّٰهُ فِیۡهِ خَیۡرًا كَثِیۡرًا
অর্থ: তোমরা আহলিয়াদের সাথে সৎভাবে জীবন যাপন করো। যদি তাদের কোন বিষয় তোমাদের অপছন্দ হয় তাহলে মনে রেখো হয়তো তোমরা তাদের এমন বিষয় অপছন্দ করছো যাতে তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত রয়েছে। (পবিত্র সূরা নিসা শরীফ, পবিত্র আয়াত শরীফ ১৯)
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ اَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِىَ مِنْهَا آخَرَ .رواه مسلم.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কোন মুমিন পুরুষ তথা আহাল বা স্বামী কোন মুমিনাহ নারীকে, আহলিয়া বা স্ত্রীকে যেন ঘৃনা না করে। কারণ তাদের একটি স্বভাব অপছন্দ হলে অপরটি পছন্দ হবে। (মুসলিম শরীফ)
পবিত্র হাদীছ শরীফ বর্ণিত আছে-
تَزوَّجُوْا ولَا تُطَلِّقُوْا، فَإِنَّ الطَّلَاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ
অর্থ: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা বিবাহ করো (প্রয়োজনে চারটি) তবে তালাক্ব দিওনা। কেননা তালাক্ব দিলে পরম করুনাময় মহান আল্লাহ পাক উনার আরশ মুবারক কেঁপে উঠে।
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ عليِّ بنِ أبي طالب عَلَيْهِ السَّلَامُ أَنَّ النَّبِيَّ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُطَلِّقُوا، فإِنَّ الطلاقَ يَهتَزُّ لهُ العَرْشُ
অর্থ: ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা বিবাহ করো। কিন্তু তালাক্ব দিওনা। কেননা অকারণে তালাক্ব দিলে মহান আল্লাহ পাক উনার মহাপবিত্র আরশে পাক কেঁপে উঠে। (কামিল-৫/১১২,তারীখে বাগদাদ-১৯১/১২)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












