তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলোচিত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত তিন তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সময় ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
জুলাই আন্দোলের সময় মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রিমান্ড শুনানিতে এ অস্বীকৃতি জানান তিনি।
শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয়, ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানকে ঝুলিয়ে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দেওয়ার কারিগরদের একজন মাসুদ উদ্দিন চৌধুরী।
তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা।’
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে এই রিমান্ড শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ২০০৭ সালের ওয়ান ইলেভেনের মুল কারিগরদের একজন এ আসামি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা।’
সুমন বলেন, তিনি যদি এত ইনোসেন্ট হতেন, তাহলে হাসিনার কাছে নমিনেশন চাইতেন না। হাসিনার কাছে জাতীয় নির্বাচনে নমিনেশন চান। হাসিনা তাকে পরামর্শ দেন জাতীয় পার্টি থেকে নির্বাচন করার। জাতীয় পার্টিতে না গেলে মানুষ সব বুঝে যাবে। হাসিনা এক দিনে ফ্যাসিস্ট হয়ে ওঠেননি। তাদের কারণে কোনো বিভাগ সঠিকভাবে চলতে পারেনি।
শুনানি নিয়ে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)