তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়েছে (১৩)
হযরত তাবেঈনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারাও মূর্তি ধ্বংস করেছেন
দলীল
এ ছাড়াও উমাইয়া শাসক ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনকালে মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি বিশিষ্ট তাবেয়ী হযরত কুতাইবা ইবনে মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনি জিহাদ ও সন্ধির মাধ্যমে মুশরিকদের নিকট থেকে সমরকন্দ বিজয় করেন। উক্ত শহরে একটি মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক এবং মিম্বার তৈরির পর তিনি শহরে প্রবেশ করেন।
فَصَلّٰى فِى الْمَسْجِدِ وَخَطَبَ وَتَغَدّٰى وَاُتِىَ بِالْاَصْنَامِ الَّتِىْ لَهُمْ فَسُلِبَتْ بَيْنَ يَدَيْهِ وَاُلْقِيَتْ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ حَتّٰى صَارَتْ كَالْقَصْرِ الْعَظِيْمِ ثُمَّ اَمَرَ بِتَحْرِيْقِهَا فَتَصَارَخُوْا وَتَبَاكُوْا وَقَالَ الْمَجُوْسُ اِنَّ فِيْهَا اَصْنَامًا قَدِيْمَةً مَنْ اَحْرَقَهَا هَلَكَ وَجَاءَ الْمَلِكُ غَوْرَكُ فَنَهٰى عَنْ ذٰلِكَ وَقَالَ لِحضرت قُتَيْبَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اِنِّىْ لَكَ نَاصِحٌ فَقَامَ حَضْرَتْ قُتَيْبَةُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَاَخَذَ فِىْ يَدِهٖ شُعْلَةَ نَارٍ وَقَالَ اَنَا اُحْرِقُهَا بِيَدِىْ فَكِيْدُوْنِىْ جَمِيْعًا ثُمَّ لَا تُنْظَرُوْنَ ثُمَّ قَامَ اِلَيْهَا وَهُوَ يُكَبِّرُ اللهَ عَزَّ وَجَلَّ وَاَلْقٰى فِيْهَا النَّارَ فَاحْتَرَقَتْ
“তারপর তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক-এ ছালাত আদায় করেন, খুতবা দেন ও খাদ্য গ্রহণ করেন। অতঃপর সমরকন্দের মুশরিকদের মূর্তিগুলো উনার সামনে উপস্থিত করা হলো এবং সেগুলোকে স্তুপ করে রাখা হলো। মূর্তির সংখ্যা এত বেশি ছিলো যে, স্তুপটি একটি বিরাট প্রাসাদের রূপ ধারণ করলো। তারপর তিনি এগুলোকে পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ মুবারক দেন। তখন তারা ক্রন্দন ও বিলাপ করতে লাগলো। এক অগ্নিপূজারী বললো, ‘এগুলোর মধ্যে একটি পুরানো মূর্তি রয়েছে। যে ব্যক্তি এই মূর্তিটিকে পুড়াবে, সে ধ্বংস হয়ে যাবে। ’ সমরকন্দের শাসক গাওরাক এগিয়ে আসলো এবং এই কাজ করতে নিষেধ করলো। আর হযরত কুতাইবা ইবনে মুসলিম রহমতুল্লাহি আলাইহি উনাকে সে বললো, ‘আমি আপনার শুভাকাক্সক্ষী, আপনি এরূপ কাজ করবেন না। ’ তখন হযরত কুতাইবা ইবনে মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনি দাঁড়ালেন ও অগ্নিশিখা হাতে নিলেন এবং বললেন, ‘আমার নিজের হাতে মূর্তিটিকে পুড়াবো, তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমাদেরকে বেশি সময় দেওয়া হবে না। ’ তারপর তিনি মূর্তিটির কাছে গিয়ে দাঁড়ালেন এবং “আল্লাহু আকবার” বললেন ও মূর্তিটির উপর অগ্নিশিখা ফেলে দিলেন। তারপর মূর্তিটি পুড়ে গেল। ” সুবহানাল্লাহ!
অথচ বর্তমানে ওলামায়ে সূ’রা মুশরিকদের মূর্তি হেফাযতের লক্ষ্যে মন্দিরে যেয়ে মূর্তি পাহারা দিচ্ছে এবং হিন্দুদের পূজার বিষয়ে উৎসাহ প্রদান করছে। ওলামায়ে সূ’দের এই আমল দ্বারা তারা কি এটাই সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে না যে, আসলে তারা মুসলমান নয়; তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত নয়। তাই তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং উনার আদেশ মুবারক মানে না। কারণ প্রকৃতপক্ষে তারা হচ্ছে মূর্তিপূজারী ও মুশরিক। সম্মানিত শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও কাট্টা মুরতাদ হয়েছে এবং তাদেরকে যারা অনুসরণ করছে এবং করবে তাদের প্রতিও একই হুকুম বর্তাবে এবং যারা তাদের কুফরী সম্পর্কে দ্বিমত পোষণ করবে, তাদের প্রতিও একই হুকুম বর্তাবে। এদের ইমামতিতে নামায পড়া যায়েজ নেই। কারণ এরা মুরতাদ ও কাফির হয়ে গেছে। কেউ যদি তাদের পিছনে নামায পড়ে, তাহলে তার নামায কখনোই হবে না। তাকে নামায অবশ্যই দোহরায়ে পড়তে হবে। অন্যথায় সে শুধুমাত্র নামায তরকের গুনাহে গুনাহগারই হবে না বরং সেও মুরতাদ ও কাফির হবে।
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।