তারপরেও ভারতে ১০৫ মেট্রিক টন মাছ যায় কিভাবে?
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশিদের জন্য হোটেল পরিসেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে একটি বড় বেসরকারি হাসপাতালের সেবাও। গত মঙ্গলবার সেখানে পালিত হয়েছে, ‘বাংলাদেশ চলো’ কর্মসূচি। ওই কর্মসূচি থেকে বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ অবস্থার মধ্যেই বাংলাদেশ থেকে ভারতে গেছে ১০৫ মেট্রিক টন মাছ। এ ছাড়া গেছে শুঁটকি।
এদিকে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়। এতে যাত্রী চলাচলে ব্যাঘাত ঘটছে। মঙ্গলবার সকালে ভারত থেকে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে সার্বিক পরিস্থিতিতে অনেক বাংলাদেশি ওপার থেকে চলে আসছেন। সেখানে হয়রানি হওয়ারও অভিযোগ করেছেন অনেকে। নিরাপত্তাহীনতার কথা ভেবে তারা সেখান থেকে চলে আসছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তারা।
এদিকে মাছ আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশিদের জন্য হোটেল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্তের বিজ্ঞপ্তি দেওয়া হয়। হোটেলে অবস্থানরত বাংলাদেশিদেরকেও চলে যেতে বলা হয়। এর আগে আগরতলায় অবস্থিত আইএলএস নামে একটি বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসাসেবা দিবে না বলে ঘোষণা দেয়।
মঙ্গলবার বিকেলে ফিরে আসা কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা ফরিদ মিয়া জানান, কলকাতা যাওয়ার জন্য তিনি সোমবার আগরতলায় যান। রাতে থাকার জন্য একটি হোটেলে উঠেন তিনি। ঘণ্টাখানেক পর হোটেলের লোকজন এসে তাকে চলে যেতে বলে। পরে ৮০ কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়ে চলে এসেছেন।
রাস্তায় অনেক জায়গায় বাংলাদেশবিরোধী স্লোগান দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘তারা বলাবলি করছিলো ইউনূসের (প্রধান উপদেষ্টা) পেলে পেটানো হবে। ’
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা মুজিবুর রহমান জানান, শিলচরে চলতে থাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে জামদানির স্টল দিয়েছিলেন। সোমবার একদল যুবক এসে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে স্টলে ভাঙচুর চালায়।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেসার উদ্দিন ভূঁইয়া জানান, মঙ্গলবার সকাল থেকেই মাছ যাওয়া শুরু হয়। নিজেদের মধ্যে আলোচনা আছে জানিয়ে তার আগেভাগে মাছ দিতে বলেন। সে অনুযায়ী অন্যদিনের তুলনায় আগেভাগেই মাছ যায়।
এতে আশ্চার্যান্বিত, আশাহত, আহত এবং ক্ষুব্ধ হয়েছেন ইসলাম প্রিয় ও দেশ প্রেমিক ছাত্র জনতা। তাদের প্রশ্ন- ত্রিপুরার এত নির্লজ্জ আস্ফালনের পরও সেখানে বাংলাদেশের মাছ যায় কি করে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












