তাপমাত্রা বাড়বে, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
রাতের তাপমাত্রা আরও বেড়ে শীত কমতে পারে। একই সঙ্গে তিন বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রাতের তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। শীতের অনুভূতি এখনও দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে গেছে।
জুমুয়াবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা বেড়েছে।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। হাফিজুর রহমান আরও বলেন, আগামী দু-দিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।