তাপপ্রবাহ থাকতে পারে আরও ৩ দিন
আল ইহসান ডেস্ক:
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও তিন দিন থাকতে পারে। গতকাল রোববার (২৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কয়েকদিন ধরে রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলাগুলো ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় তাপপ্রবাহ কাটলেও কয়েকটি জেলায় বিরাজমান রয়েছে।
তিনি বলেন, আরও দুই/তিন এমন অবস্থা থাকতে পারে। তবে তাপপ্রবাহের মাত্রা, বিস্তার হওয়ার তেমন কোনো সম্ভবনা নেই। এছাড়া আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়বে। এক্ষেত্রে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হবে।
আগের দিনের মতো রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে এটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই বলেও জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।