তাপদাহ থেকে স্বস্তি দিচ্ছে দেশে তৈরি ‘ওয়াটার মিস্ট ক্যানন’
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নারায়ণগঞ্জে নগরবাসীকে প্রশান্তির ছোঁয়া দিচ্ছে ‘ওয়াটার মিস্ট ক্যানন’। এর মাধ্যমে কুয়াশার মতো করে শহরজুড়ে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে।
মেশিনটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। সিটি করপোরেশনের একজন প্রকৌশলীর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জেরই একজন বাসিন্দা মেশিনটি তৈরি করেছেন।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় অন্য মেশিনের তুলনায় ‘ওয়াটার মিস্ট ক্যানন’ তৈরিতে খরচও অনেক কম হয়েছে। পরীক্ষামূলকভাবে একটি সড়কে নামানো হয়েছে। আরও কয়েকটি মেশিন নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গত প্রায় এক সপ্তাহ ধরে সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় কুয়াশার মতো পানি ছিটিয়ে আসছে এ ওয়াটার মিস্ট ক্যানন। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিন ছয় হাজার লিটার পানি ছিটানো হচ্ছে। যতদিন তাপপ্রবাহ থাকবে ততদিন ওয়াটার মিস্ট ক্যাননের মাধ্যমে পানি ছিটানো হবে বলে জানানো হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, লকডাউনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ ধরনের একটি মেশিন নেদারল্যান্ডস থেকে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে কিনে আনে। তখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দেশীয় প্রযুক্তিতে কম খরচে এমন একটি মেশিন তৈরি করা যায় কি না সে প্রস্তাব রাখেন। সে অনুযায়ী সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) উৎপল বড়ুয়া কাজ শুরু করে। তাকে সহযোগিতা করেন ইমরুল কায়েস নামের একজন। সেইসঙ্গে গাড়ির সঙ্গে সংযুক্ত করে মেশিনটি তৈরি করতে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে, যা ঢাকা উত্তরের কেনা মেশিনের তুলনায় অনেক কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)