তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ, মিলতে পারে সমপরিমাণ অনুদান
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের ঋণ ও অনুদানভিত্তিক সহায়তা প্যাকেজ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ‘উদ্যোগ’ নামে এ প্যাকেজের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়ার চিন্তা করা হচ্ছে।
তবে প্যাকেজটির আকার, ঋণের পরিমাণ, যোগ্যতা ও অনুদানের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকারদের মধ্যে আলোচনা চলছে।গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও মাশরুর আরেফিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সারাদেশের ২৫, ২৬, ২৭ বছর বয়সীসহ তরুণ উদ্যোক্তাদের জন্য এ ধরনের একটি বড় প্যাকেজ নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় কম সুদে ব্যাংকগুলো ঋণ দেওয়ার চিন্তা করছে।
মাশরুর আরেফিনের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক চিন্তা হচ্ছে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া। এ ঋণ জামানত ছাড়াই দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এসব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় এবং পরিকল্পনার বিভিন্ন অংশ পরিবর্তিত হতে পারে।
ঋণের পাশাপাশি অনুদান:
‘উদ্যোগ’ প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ঋণের পাশাপাশি অনুদানের প্রস্তাব। কোনো তরুণ উদ্যোক্তা যদি ১০ লাখ টাকা ঋণ পান এবং তার ব্যবসা ভালোভাবে পরিচালনা করে ঋণ পরিশোধের সক্ষমতা দেখাতে পারেন, তাহলে তাকে সর্বোচ্চ আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার চিন্তা করা হচ্ছে।
অর্থাৎ উদাহরণ হিসেবে ১০ লাখ টাকা ঋণ পাওয়া একজন উদ্যোক্তা ভালো পারফরম্যান্স করলে মোট ২০ লাখ টাকার সহায়তা পেতে পারেন-এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান।তবে অনুদান একবারে দেওয়া হবে কি না, নাকি ধাপে ধাপে দেওয়া হবে -এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্যাকেজটির সম্ভাব্য আকার সম্পর্কে জানতে চাইলে এবিবি চেয়ারম্যান বলেন, নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের একটি ধারণা নিয়ে আলোচনা হতে পারে।
৫০০ কোটি টাকা ঋণ দেওয়া হলে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করা সম্ভব। এর সঙ্গে সমপরিমাণ অনুদান যুক্ত হলে প্রাথমিকভাবে মোট সহায়তার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ হাজার কোটি টাকা।তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে ব্যাংকারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান এবিবি চেয়ারম্যান। কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপি বিভাগের পরিচালক নওয়াব মুস্তফা এবং নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন দীনি এ প্রক্রিয়ার সঙ্গে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
তবে ‘উদ্যোগ’ এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ঋণের পরিমাণ, সুদহার, উদ্যোক্তার বয়সসীমা, নতুন না চলমান ব্যবসা, অনুদানের শর্ত, তহবিলের আকার এবং আবেদন ও যাচাইয়ের নিয়ম-এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












