ভোলার চরাঞ্চল:
তরমুজের বাম্পার ফলনে ব্যাপক লাভের আশা কৃষকের
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আশির, ১৩৯২ শামসী সন , ২৪ মার্চ, ২০২৫ খ্রি:, ৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে এ বছরও তরমুজের ব্যাপক ফলন হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের তুলনায় উৎপাদন খরচও কিছুটা কমেছে। ক্ষেতগুলোতে তরমুজের সমারোহে হাসি ফুটেছে কৃষকদের মুখে। তাই তরমুজ বিক্রি করে বেশি লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। তবে কৃষকদের দাবি, চরাঞ্চলেই তরমুজ চাষ করে তারা সফলতা পান বেশি।
সদর উপজেলার বিভিন্ন চরে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ভোলার ৭ উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে এ বছরও তরমুজ চাষ হয়েছে। বিগ ফ্যামিলি, থাই সুপার, ড্রাগন সুপার, ড্রাগন কিংসহ বিভিন্ন জাতের তরমুজের চাষ করেছেন কৃষক। তবে এ বছর মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বিগত বছরের চেয়ে ব্যাপক ফলন হয়েছে। কৃষকেরা হাসি মুখে তরমুজ তুলে বিক্রি করছেন। কেউ কেউ শেষ সময়ে তরমুজের ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। এ বছর বাজারে বিক্রি করে বেশি লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা।
চরের তরমুজ চাষি মাহবুব আলম জানান, চরাঞ্চলের জমিগুলো পলি মাটির। বর্ষার সময়ে জোয়ার-ভাটায় তলিয়ে যায় চরগুলো। বর্ষার শেষে আবার জেগে ওঠে। এই জোয়ার-ভাটার কারণে জমিগুলোতে পলি মাটি আসায় তরমুজ চাষের জন্য খুবই উপযোগী। ফলনও ভালো হয়। এ ছাড়া নদীর র্তীরবর্তী হওয়ায় ঠান্ডা আবহাওয়া চাষের জন্য উপযোগী থাকে। এতে রোগবালাই ও আক্রমণ কম থাকে। তাই চরাঞ্চলের কৃষকেরা তরমুজ চাষ করে সফল হন।
তিনি জানান, এ বছরও তিনি চরাঞ্চলে তরমুজ চাষ করেছেন। এবার ভেলুমিয়ার রাবেয়ার চরে প্রায় ৩ কানি জমিতে তরমুজ চাষ করেছেন। ক্ষেতে ব্যাপক ফলন হওয়ায় খুশি তিনি।
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা সাহাবুদ্দিন ফরাজি জানান, তিনি প্রায় ১৫-২০ বছর ধরে চরাঞ্চলে তরমুজ চাষ করেন। প্রতি বছরই সদর উপজেলার চরাঞ্চলে চাষ করেন। এ বছর চরে প্রায় ৩০ লাখ টাকা খরচ করে ৪০ একর জমিতে চাষ করেছেন। ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ না থাকায় ব্যাপক ফলন হয়েছে। বাজারের যে দাম আছে, তাতে তরমুজ বিক্রি করে প্রায় ২৫-৩০ লাখ টাকা লাভ করতে পারবেন। আগামী বছর আরও বেশি জমিতে চাষ করার পরিকল্পনার কথা জানান তিনি।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ ক্ষেতে ব্যাপক ফলন হয়েছে। কৃষকেরা এ বছর গত কয়েক বছরের চেয়ে বেশি টাকা লাভবান হবেন। এতে আগামী বছরগুলোতে আরও বেশি পরিমাণ জমিতে তরমুজ চাষ করবেন। আমাদের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। যার কারণে এবার কৃষকদের উৎপাদন খরচও বাড়েনি।’
তিনি বলেন, ‘এ বছর ভোলার ৭ উপজেলায় বিভিন্ন জাতের ১৩ হাজার ৬১০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৯২৫, বোরহানউদ্দিনে ৮৩০, দৌলতখানে ৯৫, তজুমদ্দিনে ২৬০, লালমোহনে ৭০০, চরফ্যাশনে ১০ হাজার ৭৮০ ও মনপুরায় ২০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












