ঢাবির জগন্নাথ হলে হিন্দু দেবীর মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বৃহৎ তথাকথিত সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের চক্রান্তমূলক উদ্যোগকে বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের আপামর মুসলিম জনগোষ্ঠী। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এই দেশে হিন্দুত্ববাদীদের এই ধরণের চক্রান্ত-ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধে সরকারকে এখনই হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন দেশের সাধারণ জনগণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত স্পর্শকাতর স্থানে যেখানে ৯৯ শতাংশ শিক্ষার্থীই মুসলিম সেখানে প্রকাশ্যে হিন্দুয়ানী মূর্তি স্থাপনকে ‘হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী শক্তির নীলনকশার অংশ’ বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। গত বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোগের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি নির্মাণের তৎপরতা শুরু হয়েছে। তাদের দাবি, বেছে বেছে কৌশলগত স্থানে এ ধরনের উদ্যোগ নেওয়ার বিষয়টি আধিপত্যবাদী নীলনকশার অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তারা আরও অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে হিন্দুত্ববাদী সফট পাওয়ার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে ব্যবহার করছে। তাদের মতে, জগন্নাথ হল শুধু হিন্দু শিক্ষার্থীদের জন্য নয়; বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি নৃতাত্ত্বিক সম্প্রদায়ের শিক্ষার্থীরাও সেখানে বসবাস করে। তাই হলটিকে কোনো একটি সম্প্রদায়ের একক সম্পত্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়।
বিবৃতিতে তথাকথিত সেক্যুলার ও প্রগতিশীল মহলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হেফাজতের নেতারা। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন কিংবা গরু জবাইয়ের মতো বিষয় নিয়ে যারা আপত্তি তোলে, তারা সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি নির্মাণের উদ্যোগে নীরব রয়েছে। এ অবস্থানকে তারা দ্বিচারিতা বলে উল্লেখ করেন।
তাদের প্রশ্ন, হঠাৎ করে বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতির জন্য আবেদন করার পরিকল্পনার পেছনে কোনো আধিপত্যবাদী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন।
বিবৃতিতে আরও দাবি করা হয়, এ উদ্যোগের সঙ্গে কট্টর সাম্প্রদায়িক ও দেশবিরোধী হিসেবে চিহ্নিত কিছু ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। এ বিষয়ে বর্তমান সরকার, রাজনৈতিক মহল এবং গোয়েন্দা সংস্থার দেশপ্রেমিক সদস্যদের সতর্ক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।