সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ঢাকার ৫৮ মার্কেট-শপিংমলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা -মার্কেট বন্ধের শঙ্কায় ব্যবসায়ীরা

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, রাত ২:৪৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪১
ঢাকার ৫৮ মার্কেট-শপিংমলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা -মার্কেট বন্ধের শঙ্কায় ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক:
২০২৩ সালে জরিপ চালিয়ে ঢাকার ৫৮টি মার্কেট, সুপার মার্কেট ও শপিং মলকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ বছর পরিদর্শন করা মার্কেটের মধ্যে অগ্নিঝুঁকিতে থাকা ৫৮টি প্রতিষ্ঠানকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অতি ‘ঝুঁকিপূর্ণ’, ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ‘ঝুঁকিপূর্ণ’। পরিদর্শনে ৯ টি মার্কেটকে অতি ‘ঝুঁকিপূর্ণ’, ১৫ টি ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ৩৪টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অতি ঝুঁকিপূর্ণ মার্কেটের তালিকায় রয়েছে- নিউ মার্কেট এলাকার গাউছিয়া মার্কেট, চকবাজারের উর্দু রোডের শহীদুল্লাহ মার্কেট, চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা, লালবাগের আলাউদ্দিন মার্কেট, শরীফ মার্কেট, সিদ্দিকবাজারের রোজ ভিস্তা, সদরঘাটের মায়া কাটারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, যেসব মার্কেট ঝুঁকিপূর্ণ আমরা তাদের চিঠি দিচ্ছি। আমরা বারবার সতর্ক করে যাচ্ছি। এমনকি সম্প্রতি আগুন লাগা নিউ সুপার মার্কেটকেও সতর্ক করে ১০ টির মতো চিঠি ইস্যু করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নাই। যারা ভবন নির্মাণের অনুমতি দেন, এটার তদারকি ও ব্যবস্থা নেয়া তাদের বিষয়।
ফায়ার সার্ভিস আরও জানায়, ২০১৮ সালে রাজধানীর ১৫১৭টি মার্কেট ও শপিং মল, রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলে জরিপ চালায় তারা। এর মধ্যে ১৪৬৩টিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ এবং ‘ঝুঁকিপূর্ণ’ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, ঈদের পর অগ্নিঝুঁকিতে থাকা মার্কেট, হাসপাতাল ও ভবনের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে সরকার। অগ্নিঝুঁকিতে থাকা ভবন এরই মধ্যে গোয়েন্দা নজরদারিতে রয়েছে। সম্প্রতি এমন আভাসও দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ঈদের পর অগ্নিকা- ও দুর্ঘটনার ঝুঁকিতে থাকা ঢাকার কিছু বিপণিবিতান বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, এক বা দুটি বিপণিবিতানকে আমরা মনে করি অনিরাপদ এবং সেখানে আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে। তাদের বিষয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।
সালমান এফ রহমান সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপের বার্তা দিলেও কোন কোন মার্কেট বন্ধ হবে, সে নাম তিনি বলেননি।
রাজধানীতে আগুনের ঝুঁকিতে আছে এমন মার্কেট, শপিংমল, হাসপাতাল, বাণিজ্যিক ও আবাসিক ভবনের তালিকা করেছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। তালিকায় গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন, রাজধানী সুপার মার্কেট, কারওয়ান বাজারের কিচেন মার্কেট, লিলি প্লাজা, ধানমন্ডি হকার্স মার্কেটসহ এক হাজার ৩০৫টি মার্কেট ও ভবন রয়েছে। এর মধ্যে ৪৫০টি ভবনকে অতিঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। আর ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দীসহ চার শতাধিক হাসপাতালও আছে এ তালিকায়।
এসব মার্কেট কর্তৃপক্ষ ও ভবন মালিকদের কাছে সতর্কবার্তা পাঠানো শুরু করেছে ফায়ার সার্ভিস। পর্যায়ক্রমে এসব ভবনের সব মালিকই সতর্কবার্তা বা নোটিশ পাবেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
ফায়ার সার্ভিসের ওই প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হন ৯৮ জন এবং আহত হন ৪০৭ জন। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন ১৩ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে সারা দেশে অগ্নিকা-ে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। আর উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ হাজার ৮০৮ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৬৬০ টাকা। এছাড়া ৯ হাজার ৫১৭টি অগ্নিকা-ের অপারেশনে যাওয়ার আগে নিয়ন্ত্রণে চলে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ মাইন উদ্দিন বলেন, আগুনের ঝুঁকিতে থাকা মার্কেট ও ভবন নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস। গুরুত্ব দেওয়া হচ্ছে অতিঝুঁকিতে থাকা অন্তত ৪৫০টি মার্কেট ও ভবন।
তালিকায় ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ- এই দুই ধরনের ক্যাটাগরি রয়েছে। ঝুঁকিপূর্ণ হিসাবে চার মার্কেটের সমন্বয়ে গড়া বঙ্গবাজার শপিং কমপ্লেক্স এরই মধ্যে পুড়ে ছাই।
প্রতিবেদনটি তৈরি করতে পাঁচ হাজার ৮৬৯টি ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস। এতে ২ হাজার ২২৩টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এর মধ্যে অতিঝুঁকিপূর্ণ ৬৭১টি এবং এক হাজার ৬০৬টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। একই সঙ্গে অগ্নিনিরাপত্তায় তিন হাজার ৯৬টি ভবনে সন্তোষজনক ফলাফল পাওয়া যায়।
ঢাকায় সরকারি-বেসরকারি এক হাজার ১৬২টি ভবন পরিদর্শন করে ৬৩৫টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস। যার মধ্যে ১৩৬টি ভবন অতিঝুঁকিপূর্ণ এবং ৪৯৯টি ঝুঁকিপূর্ণ। আর ৫২৭টি ভবনের অগ্নিনিরাপত্তা সন্তোষজনক।
ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিদর্শনের সময় ভবনের মাটির নিচের জলাধারের ধারণক্ষমতা, অবস্থানকারীর সংখ্যা, প্রবেশদ্বারের প্রশস্ততা, ধোঁয়া ও তাপ শনাক্তকরণ যন্ত্রের উপস্থিতি, মেঝের আয়তন, জরুরি নির্গমন সিঁড়ি, লিফট ইত্যাদি খতিয়ে দেখে ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
এর আগে ঢাকায় বড় কয়েকটি অগ্নিকা-ের ঘটনার পর ২০১৭ সালে ভবনগুলোর ওপর বিশেষ জরিপ চালায় ফায়ার সার্ভিস। হাসপাতাল, মার্কেট, আবাসিক হোটেল ও উঁচু ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে দেখা যায় ঢাকার অধিকাংশ ভবনই অগ্নিঝুঁকিতে রয়েছে। ওই রিপোর্টের তথ্য অনুযায়ী ঢাকার ৯৬ শতাংশ বিপণিবিতান, ৯৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান, ৯৮ শতাংশ হাসপাতাল-ক্লিনিক অগ্নিঝুঁকিতে।
জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মুহম্মদ হেলাল উদ্দিন বলেন, ঢাকা শহরে শুধু মার্কেট নয়, বাসা-বাড়ি, মসজিদ ও হাসপাতালসহ বিভিন্ন ভবন ঝুঁকিপূর্ণ। তবে ঈদের পর ঝুঁকিপূর্ণ মার্কেট নিয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, সালমান এফ রহমান এ নিয়ে কাজ করছেন। ঈদের পর ১৫ দিন করে ঝুঁকিপূর্ণ মার্কেটকে সময় বেঁধে দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে তাদের সমস্যা ও ঝুঁকির মাত্রা ঠিক না করলে তাদের মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১০ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১০ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১০ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১০ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১০ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১০ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১০ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১০ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১০ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১২ ঘণ্টা আগে