ডেসকোর নাজুক দশা
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশের বিদ্যুৎ বিতরণ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বর্তমানে এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্যনুযায়ী, কয়েক বছর ধরে ডেসকো লোকসানের বৃত্তে বন্দি হয়ে পড়েছে। ২০২৩ সালে ৫৪১ কোটি ২১ লাখ টাকা এবং ২০২৪ সালে ৫০৫ কোটি ৫৬ লাখ টাকা নিট লোকসানের পর, ২০২৫ অর্থবছরেও প্রতিষ্ঠানটি ১২৫ কোটি ১৯ লাখ টাকা লোকসান গুনেছে। আয়ের এই নেতিবাচক ধারার কারণে পুঁজিবাজারে ডেসকোর শেয়ার বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে। এমনকি ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এসেও কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক (০.৮১ টাকা) রয়ে গেছে।
এদিকে কোম্পানিটির ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে। ডিএসইর ওয়েবসাইটের তথ্য বলছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ডেসকোর দীর্ঘমেয়াদি ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৭ কোটি ৯৩ লাখ টাকা এবং স্বল্পমেয়াদি ঋণ ১ হাজার ২৬৭ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে কোম্পানিটির মাথায় প্রায় ৪ হাজার ২১৫ কোটি টাকার ঋণের বোঝা চেপেছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত কোম্পানিটি নিয়মিত ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিলেও ২০২৪ ও ২০২৫ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি।
ডেসকোর এই আর্থিক পতনের পেছনে বিদ্যুৎ খাতের বর্তমান চ্যালেঞ্জ, অতিরিক্ত খরচ এবং ঋণের সুদ পরিশোধের চাপকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও ৬১৯ কোটি ৪২ লাখ টাকার একটি ‘পুনর্মূল্যায়ন সঞ্চিতি’ কোম্পানিটির রিজার্ভে যুক্ত আছে, কিন্তু নগদ প্রবাহ বা অপারেশনাল আয় না বাড়লে এই সংকট সহজে কাটবে না।
গত কয়েক দশকে মিরপুর থেকে শুরু করে রাজধানীর একটি বড় অংশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে তুলতে ডেসকো দায়িত্ব পালন করে আসছে। মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচলসহ প্রায় ২৪৫ বর্গকিলোমিটার ডেসকোর আওতাভুক্ত।
ডেসকো সূত্রে জানা গেছে, গত তিন বছরে সংস্থাটির গ্রাহক সংখ্যা ১২ লাখ ৪০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৯ হাজার ৫৭৮ জনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের হামলায় ভাঙারিতে পরিণত হয় সন্ত্রাসী ইসরাইলের কথিত আয়রণ ডোম।
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উদযাপনের নির্দেশ
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদ্যুৎ সংকটে নষ্ট হচ্ছে পেঁয়াজ-আলুর মজুদ
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘জামায়াতে ইসলামী’ থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টাকা জোগাতে প্রয়োজনে ঋণ নেয়া হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রিসভায় নতুন মুখের আলোচনায় দেড় ডজন
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষকতা থেকে রাজনীতির মাঠে, এবার রাষ্ট্রপতির আসনে মির্জা ফখরুল
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












