ডলার সংকট : পাকিস্তানে হুমকির মুখে বিমান চলাচল
ডলার সংকটে ভোগা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে হুমকির মুখে পড়েছে বিমান চলাচল। পর্যাপ্ত ডলার না থাকায় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর পাওনা মেটাতে পারছে না দেশটি।
গত জুমুয়াবার (১৭ মার্চ) সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন অ্যাসোসিয়েশন (আইএটিএ) সম্প্রতি জানিয়েছে, পাকিস্তানে তাদের জন্য বিমান সেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ ইসলামাবাদের কাছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের ২৯০ মিলিয়ন ডলার আটকে আছে। এ অর্থ ডলারে পরিশোধ করা হয়।
দ্রুত কমতে থাকা পাকিস্তানের বৈদশিক রিজার্ভের পরিমাণ এখন ৪.৩ বিলিয়ন ডলারে ঠেকেছে। রিজার্ভ কমে যাওয়ায় পণ্য আমদানিসহ পাকিস্তানের বিভিন্ন কার্যক্রম থমকে গেছে।
পাকিস্তান বেসামরিক পরিবহন সংস্থা জানিয়েছে, তারা এয়ারলাইন্সগুলোকে যথাসময়ে পাওনা পরিশোধ করার চেষ্টা করছে এবং এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
আইএটিএ বিশ্বের ৩০০টিরও বেশি এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করে (বিশ্বের পুরো এয়ার ট্রাফিকের ৮৩ শতাংশ)। এ সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি পর্যন্তই পাকিস্তানে এয়ারলাইন্সগুলোর ২৯০ মিলিয়ন ডলার আটকে গেছে। বৈশ্বিক এ বিমান সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে এয়ারলাইন্সগুলোর পাওনা ২২৫ মিলিয়ন ডলার আটকে দেয় পাকিস্তান।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।