ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছে জর্ডানের বাদশাহ
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা দখল নিয়ে ট্রাম্পের হুমকির পর এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি সে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে।
গত মাসে ট্রাম্প বলেছিলো, যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনের জন্য সেখানকার বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার জন্য। ট্রাম্পের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনসহ আরব লীগ।
এরপর ইসরায়েলি প্রধানসন্ত্রাসী যুক্তরাষ্ট্র সফরে গেলে ওই বির্তককে আরও উস্কে দিয়ে ট্রাম্প বলেছে, গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে এনে উপত্যাকাটিকে ‘রিভেরা অফ মিডিল ইস্ট’ করার কথা।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পেছনে এসব বির্তকিত মন্তব্যে নিয়ে আলোচনা হবে জর্ডানের বাদশাহর।
দখলদার ইসরায়েল-হামাস সংঘাতের দীর্ঘ ১৫ মাস যুদ্ধের এমন প্রেক্ষাপটে মার্কিন ট্রাম্পের মন্তব্য নতুন করে দুঃশ্চিন্তা ছড়িয়েছে মুসলিম বিশ্বে। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদেও ফিলিস্তিন নিয়ে বির্তকিত সিদ্ধান্ত নিয়েছিলো। সে বার ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামে এক চুক্তির কথা বলেছিলো। তবে তার সে প্রস্তাব কার্যকর না হলেও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাস্তি চেয়ে ছাত্রদলের বিবৃতি
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)