ট্রাম্পের মিথ্যাচারের শক্ত জবাব দিলো হামাস
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের আলোচনার অবস্থান বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনেছে এবং সন্ত্রাসী নেতানিয়াহুর মন্ত্রিসভাকে যুদ্ধবিরতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে।
এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, ট্রাম্প ও তার বিশেষ দূত উইটকফের বক্তব্যে আমরা স্তব্ধ। এসব মন্তব্য মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং হামাসের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে।
এর আগের দিন, জুমুয়াবার ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি আলোচনার ভাঙনের জন্য দায়ী করে বলে, ‘এই গোষ্ঠী এখন শিকার হবে।’
উল্লেখ্য, উইটকফ বলেছে, হামাসের ‘যথেষ্ট সদিচ্ছা নেই’ -এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র আলোচনায় তাদের সম্পৃক্ততা হ্রাস করছে।
তবে আল-রিশক বলেন, ‘আমাদের অবস্থান যে গঠনমূলক ও ইতিবাচক, তা কাতার ও মিশরের মতো মধ্যস্থতাকারীরাও স্বীকার করেছে। তাই মার্কিন এই বক্তব্যগুলো বাস্তবতা থেকে বিচ্যুত এবং নেতানিয়াহুর সরকার যে প্রকৃত বাধা, তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে।’
তিনি জানান, যুদ্ধ থামানো এবং গাজার মানবিক বিপর্যয় লাঘবের জন্য হামাস শুরু থেকেই দায়িত্বশীল ও নমনীয় ভূমিকা পালন করেছে।
মানবিক সহায়তা চুরির অভিযোগ নিয়ে আল-রিশক বলেন, ‘যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে, তা ভিত্তিহীন। রয়টার্সের প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে, গাজায় সাহায্য চুরির ১৫৬টি ঘটনার মধ্যে অন্তত ৪৪টি ইসরাইলি সামরিক অভিযানের ফল।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।