ট্রাম্পের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যান: মৃত্যু হলেও গাজায় থাকতে চান ফিলিস্তিনিরা
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার বাসিন্দা মানসুর আবু আল-খায়ের যখনই আশেপাশে তাকান, তখনই দখলদার ইসরায়েলের হামলায় মৃত্যু, ধ্বংস এবং দুর্ভিক্ষ দেখতে পান। কিন্তু ইসরায়েলি বিমান হামলা এবং ভারী বোমাবর্ষণের ফলে ফিলিস্তিনিদের জীবন বিধ্বস্ত হলেও, আল-খায়ের এবং অন্যান্য ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজার ২১ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার ইসরায়েলি-সমর্থিত পরিকল্পনাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।
মানসুর আবু আল-খায়ের বলেন, ‘এটি আমাদের ভূমি। আমরা এটি কাকে রেখে যাবো, কোথায় যাবো?’।
২৭ বছর বয়সী গাজার ফিলিস্তিনি যুবক সাইদ এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে ওঠেন যে, (ট্রাম্প-নেতানিয়াহু) যাদের সেনাবাহিনী গাজার বেশিরভাগ অংশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারা আবারও বাস্তুচ্যুতির ধারণাটি প্রচার করছে।
২০ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ এবং বারবার অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির পরও, তিনি গাজার সাথে গভীরভাবে সংযুক্ত রয়েছেন, একটি ক্ষুদ্র, ঘনবসতিপূর্ণ উপত্যকা যেখানে ১৯৪৮ সালের যুদ্ধের ফলে দখলদার ইসরায়েলের সৃষ্টির পর প্রজন্ম ধরে শরণার্থীদের আবাসস্থল। তিনি বলেন, ‘আমাদের নিজস্ব ইচ্ছায় অন্য দেশ ভ্রমণের এবং অন্যান্য দেশ ভ্রমণের অধিকার আছে, কিন্তু ফিলিস্তিনি হিসেবে আমরা বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করি’।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ত্রাসী নেতানিয়াহু ও ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক করেছে। সেখানে তারা আবারও গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র পাঠানোর বিতর্কিত পরিকল্পনা নিয়ে কথা বলেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই বিতর্কিত এই পরিকল্পনার ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
এ বিষয়ে উগ্রবাদী নেতানিয়াহু সাংবাদিকদের বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল একসঙ্গে কিছু দেশের সঙ্গে কাজ করছে, যাতে ফিলিস্তিনিদের ‘ভবিষ্যৎ ভালো হয়’। তার ইঙ্গিত ছিলো, গাজার মানুষ চাইলে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে। সে আরও বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন সব দেশ খুঁজে বের করতে, যারা আগে থেকেই বলে আসছেÑতারা চায় ফিলিস্তিনিদের জন্য ভালো ভবিষ্যৎ গড়ে দিতে। আমার মনে হয়, কয়েকটি দেশ পাওয়া যাচ্ছে। ’
ট্রাম্প বলেছে, ‘চারপাশের দেশগুলো থেকে দারুণ সহযোগিতা’ পাওয়া গেছে। আর তাতে ‘ভালো কিছু হবে’। সূত্র: রয়টার্স, আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












