টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল, চুক্তির বরখেলাপকে কারণ বললেন পলক
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯২ শামসী সন , ১৭ জুলাই, ২০২৪ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কী কারণে বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে, জানতে চাইলে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।’
অভিযোগ উঠেছে, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলব ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন, অবশ্যই দেশের প্রতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা- এগুলো সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু- এসব বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথায় আছে- দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’
এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী আয়মান সাদিক। ঢাবির সাদা-কালো লোগোর ওপর ছোপ ছোপ রক্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আয়মান লিখেছেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’
এর আগে শনিবার আয়মান সাদিক নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)