শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
বেড়েছে আদার ঝাঁজ, পেঁয়াজও ঊর্ধ্বমুখী

-মাল্টার দামে আগুন, কেজি ৫০০ টাকা!

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, সকাল ৮:৫৫

নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে দেশি পেঁয়াজ ও আদার দাম। কেজিতে পেঁয়াজের দাম ২০ টাকা আর আমদানি আদা ১২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও চাল, ডাল, তেল, রসুন, এলাচ, ময়দা ও ডিম, সবজির দামও বাড়তি। ১০ দিন আগেও দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা আর চায়না আদা ১৬০ টাকা আর ইন্ডিয়ান আদা ১২০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হয়।
দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকা, চায়না আদা ২৬০ থেকে ২৮০ টাকা আর ইন্ডিয়ান আদা ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, কয়েক মাস ধরে আমদানি করা পেঁয়াজ বাজারে নেই। দেশীয় পেঁয়াজের মজুতও কমে আসায় বাজারে সরবরাহ কমে দাম বাড়ছে। নতুন পেঁয়াজ বাজারে আসার আগ পর্যন্ত দাম বাড়তির দিকেই থাকতে পারে বলে জানান তিনি। এছাড়া আদার সরবরাহও কমে দাম বাড়তি।
এদিকে সরু ও মোটা চালের দাম স্থিতিশীল থাকলেও মাঝারি পাইজাম চালের সরবরাহ সংকটে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়ে কেজি ৬০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাসের ব্যবধানে ৮ শতাংশ আর বছরের ব্যবধানে ২০.৫৪ শতাংশ বেড়েছে। চিকন চালের দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৯৪ শতাংশ বেড়ে কেজি ৭৫ থেকে ৮৫ টাকা আর মোটা চালও ১০.৫৮ শতাংশ বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে খোলা ময়দার দাম কিছুটা বেড়ে মানভেদে ৫০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ডিম ডজন ১০ থেকে ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচাবাজারে সবজি বাড়তি দামেই বিক্রি হচ্ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে বাজারে সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ঢ্যাঁড়স, লাউ, ঝিঙে, পটোল, শসা, চিচিঙ্গা, ধুন্দল, কচুর লতি, বরবটি ও কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মানভেদে করলা ৮০ থেকে ১০০, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের দামও কিছুটা বাড়তি। সরবরাহ বেড়ে ইলিশের দাম কিছুটা কমলেও গত বছরের তুলনায় বেশি।
এদিকে বাজারে সব ধরনের ফলের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে আমদানিনির্ভর ফলের দাম। গত মাসেও রাজধানীর বাজারে ভালোমানের মাল্টা কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন তা বিক্রি হতে দেখা গেছে ৪৪০ থেকে ৫০০ টাকায়। একইভাবে আপেল, বেদানা, আঙুর, কমলা, নাশপাতিও চড়া দামে বিক্রি হচ্ছে। দেশীয় ফলও আগের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে।
রাজধানীর বাদামতলী পাইকারি বাজারের ব্যবসায়ী জিয়াদ হোসেন বলেন, ফলের আমদানি কম তাই বাজারে দাম বেড়েছে। গত দুই সপ্তাহ ধরে পাইকারি বাজার বাদামতলীতেই ফলের সরবরাহ কমেছে। ফলে খুচরা বিক্রেতাদের বাড়তি দামে কিনতে হচ্ছে।
পাইকারি বিক্রেতারা বলছেন, বর্তমানে ফলের মৌসুম নয়, তাই যেসব দেশ থেকে মাল্টা, কমলা, আপেল, বেদানা আমদানি করা হয় সেখান থেকেই সরবরাহ কম হচ্ছে। তাই দাম বেড়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৩ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৩ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৩ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৩ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৩ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৩ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৩ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৩ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৪ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৪ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৪ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৪ ঘণ্টা আগে