টিকটককে ইইউর ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ডেটা প্রাইভেসি রেগুলেটর। ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে ত্রুটি থাকার অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি, টিকটককে জানানো হয়েছে যে, ছয় মাসের মধ্যে তাদের ডেটা প্রসেসিং কার্যক্রম ইউরোপীয় আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে চীনে ডেটা স্থানান্তর বন্ধ করতে হবে।
আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনার (ডিপিসি) জানিয়েছে, চীনা মালিকানাধীন টিকটক (যার মূল কোম্পানি বাইটডান্স) ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত করছে না।
বিশেষ করে, চীনে অবস্থানরত কর্মীরা দূরবর্তীভাবে কিছু ডেটায় অ্যাক্সেস করে থাকে, যা চীনের গুপ্তচরবিরোধী আইন ও অন্যান্য আইনের আওতায় পড়ে-এই আইনের ধরন ইউরোপীয় মানের থেকে ভিন্ন।
টিকটক এই রায়কে চ্যালেঞ্জ করে বলেছে, তারা ইউরোপীয়-এর নির্ধারিত ‘স্ট্যান্ডার্ড কন্ট্রাকচুয়াল ক্লজ’ ব্যবহার করে সীমিত ও নিয়ন্ত্রিতভাবে দূরবর্তী অ্যাক্সেস দিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাগুলো ২০২৩ সালেই চালু করেছে, যার মাধ্যমে ইউরোপীয় ডেটা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ডেটা সেন্টারে সংরক্ষণ করা হয়।
এটি দ্বিতীয়বারের মতো টিকটককে ইউরোপীয়তে জরিমানা করা হলো। ২০২৩ সালে শিশুদের ব্যক্তিগত তথ্য প্রসেসিং আইন লঙ্ঘনের জন্য তাদের ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)