টানা ১৬ বছর ধরে কমছে ইতালির জন্মহার
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইতালিতে জন্মহার আরও কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে চলেছে। এতে দেশটির জনসংখ্যা সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে ইতালির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (আইএসটিএটি)। গত মঙ্গলবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়, যা উদ্ধৃত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আইএসটিএটির তথ্যমতে, ২০২৪ সালে ইতালিতে মাত্র ৩ লাখ ৭০ হাজার নবজাতকের জন্ম হয়েছে যা ১৮৬১ সালে দেশটি একীভূত হওয়ার পর থেকে সর্বনিম্ন। এটি টানা ১৬তম বছর, যখন ইতালিতে জন্মহার হ্রাস পেয়েছে।
২০২৫ সালের প্রথম আট মাসেও এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এই সময়ে ১ লাখ ৯৮ হাজারের কম শিশু জন্ম নিয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৩ শতাংশ কম। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রজনন হারও আরও কমে দাঁড়িয়েছে ১.১৩-তে- যা গত বছরের রেকর্ড নিম্ন ১.১৮ থেকেও নিচে।
আইএসটিএটি বলছে, জন্মহারের এই ধারাবাহিক পতন ইতালির জন্য এক জাতীয় জরুরি অবস্থা। সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও দেশটি এখনো জন্মহার বৃদ্ধিতে সফল হতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)