টানা পাঁচ বছর বিশ্বে ইন্টারনেট বন্ধে শীর্ষে ভারত
, ০৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাজনৈতিক অস্থিরতাসহ নানান কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষণ সংস্থা অ্যাক্সেস নাউ জানিয়েছে, গত বছর (২০২২ সাল) বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট সেবা বন্ধ করেছে ভারত।
শুধু ২০২২ সালই নয়, বিশ্বে টানা পাঁচ বছরের মতো অতি জরুরি সেবা বন্ধে শীর্ষস্থানে থাকার লজ্জার রেকর্ড গড়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
বিশ্বব্যাপী ২০২২ সালে ১৮৭ বার ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়টি নথিভুক্ত করেছে অ্যাক্সেস নাউ। যার মধ্যে ৮৪টি ছিল ভারতে। এরমধ্যে শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে ৪৯ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল দেশটি।
এ ব্যাপারে অ্যাক্সেস নাউ এক প্রতিবেদনে বলেছে, ‘রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিতিশীলতার কারণে জম্মু এবং কাশ্মীর ৪৯ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। যার মধ্যে ২০২২ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে টানা ১৬ বার কারফিউ স্টাইলে তিনদিন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।’
২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ আঞ্চলিক মর্যাদা বাতিল করে এটিকে দুটি আলাদা কেন্দ্রীয় প্রশাসনিক অঞ্চলে ভাগ করে।
এরপর থেকেই নিরাপত্তার দোহাই দিয়ে জম্মু ও কাশ্মিরে অসংখ্যবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)