টাঙ্গাইলে ৪০০ কোটি টাকার পেঁপে বাণিজ্যের সম্ভাবনা
টাঙ্গাইল সংবাদদাতা:
আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুর পাহাড়িয়া গড়াঞ্চলে উৎপাদিত সবজি পেঁপের এ বছর অধিক ফলন হয়েছে। উপজেলার বেশিরভাগ এলাকা তুলনামূলক উঁচু হওয়ায় এখানকার কৃষকদের আনারসের পর পেঁপে চাষে আগ্রহ দিন দিন বাড়ছে।
ফলের পুষ্টি ও সবজির চাহিদা মেটাতে অন্যান্য ফসলের পাশাপাশি বাণিজ্যিকভাবে পেঁপে চাষে আগ্রহী উঠেছে এখানকার কৃষক। মধুপুরের উৎপাদিত পেঁপে জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মধুপুরে এক হাজার ৫৬ হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়েছে। এতে উৎপাদন ধরা হয়েছে ৩৫-৪০ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৪ শত কোটি টাকা ।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁপে চাষে জমি প্রস্তুত থেকে শুরু করে গাছ থেকে পেঁপে তোলা পর্যন্ত বিঘাপ্রতি ৫০ হাজার টাকা খরচ হয়। দাম ভালো থাকলে বিঘাপ্রতি দেড় থেকে দুই লাখ টাকার বেশি পেঁপে বিক্রি করা যায়। এ কারণে উপজেলার ১১টি ইউনিয়নেই কমবেশি পেঁপের আবাদ হয়ে থাকে। এ ছাড়া চাষীদের পেঁপে জমি থেকে বাজারে নিয়ে বিক্রি করতে হয় না। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে জমি থেকেই পেঁপে কিনে নিয়ে যান। ঢাকাসহ দেশের সব জেলার সঙ্গে মধুপুরে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই এলাকার পেঁপের চাহিদা রয়েছে।
সরেজমিনে মধুপুরের মিজাবাড়ী, ভাইঘাট, ইদিলপুর, টেলকি, বেরিবাই, গারোবাজার, দোখলা, লাউফুলা, অরণখোলা, আলোকদিয়া, এলাকায় গিয়ে দেখা যায়, দিগন্ত জুড়ে চোখে পড়ছে সবুজ পেঁপে বাগান। গাছে গাছে ঝুলছে পেঁপে। কেউ ফল তুলছেন, কেউ দিচ্ছেন সার-পানি, আবার কেউ লাগাচ্ছেন নতুন চারা।
এ সময় কৃষি উদ্যোক্তা শাহাজামাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, লিজ নিয়ে ৭ বিঘা জমিতে তিনি টপলেডি জাতের পেঁপে চাষ করেছেন। মোট ৭ বিঘা জমির পেঁপে বাগানে খরচ হয়েছে ১০ লাখ টাকা। খরচ একটু বেশি হলেও ২০ থেকে ২২ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন এই কৃষক। তিনি বলেন, বাগান থেকে ইতোমধ্যে ৩০ টাকা কেজি দরে ১ লাখ ৩০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন। অন্যান্য ফসলের তুলনায় পেঁপের উৎপাদন খরচ কম, লাভ বেশি। অধিক ফলন ও ভাল দামের কারণে আগামীতে আরো বেশি পেঁপে চাষ করবেন বলে জানান তিনি।
রানিয়াদ গ্রামের পেঁপে চাষী মজনু মিয়া বলেন, গত বছরের চেয়ে এ বছর পেঁপের দাম ভালো। এ বছর আমি ৩ বিঘা জমি ২ বছরের জন ২ লাখ টাকা দিয়ে লিজ নিয়েছি। সেখানে ১৫শ পেঁপের চারা রোপণ করেছি, এতে আমার খরচ হয়েছে ৫ লাখ টাকা। আশা করছি ১০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবো।
পেঁপে ব্যবসারী হাজিজুল জানান, আমি প্রতি বছর ১০-১২ লাক্ষ টাকার পেঁপে বাগান কিনি। এ বছর আমি ১৭ লাখ টাকার পেঁপে বাগান কিনেছি। প্রতি গাছে দেড় থেকে দুই মণ করে পেঁপে ধরেছে। আশা করছি এ বছর ভালো লাভ থাকবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।