টাইফুন বুয়ালোই: ভিয়েতনামে নিহত ১৯, নিখোঁজ ২১
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ চীন সাগরে উদ্ভূত টাইফুন বুয়ালোই-এর আঘাতে ভিয়েতনামে ১৯ জন নিহত হয়েছে এবং নিখোঁজ আছে অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৮৮ জন।
গতকাল মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর গত সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে টাইফুন বুয়ালোই। এ সময় উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি, পাশপাশি ঝড় আছড়ে পড়ার ২৪ ঘণ্টা আগে থেকে ভিয়েতনামজুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছিলো।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় এনঘে এন এবং হা তিন প্রদেশের। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই প্রদেশের। তারা সবাই ভূমিধস এবং হড়পা বানের শিকার। এছাড়া দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ১ লাখ বাড়িঘর এবং নষ্ট হয়েছে ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল।
গত সোমবার ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলের অনেক এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)