জ্বালানি সংকটের প্রকৃত প্রভাব এখনই বোঝা যাবে না -বিজিএমইএ সভাপতি
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গত দুই মাসের জ্বালানি সংকটের প্রকৃত প্রভাব এখনই বোঝা যাবে না। আগামী তিন থেকে চার মাস পর এর পূর্ণ অভিঘাত স্পষ্ট হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, জ্বালানি সংকটের কারণে এখন পর্যন্ত কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি। তবে একটি কারখানা বন্ধের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া যায় না। পাইপলাইনে থাকা অর্ডার শেষ করা, শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধ এবং ব্যাংকের দায়-দায়িত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে কারখানা বন্ধ করতে কয়েক মাসের পরিকল্পনা প্রয়োজন হয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ‘বাটেক্সপো ২০২৬’, হংকং রোডশো এবং পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহমুদ হাসান খান বলেন, গ্যাস সরবরাহের বর্তমান স্বস্তি যেন সাময়িক না হয়, সে জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ে বিজিএমইএর পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে।
তাদের প্রস্তাব বাস্তবায়ন করা গেলে আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সংকটের বড় ধরনের সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।
শুধু এফএসআরইউ নয়, স্থলভিত্তিক স্টোরেজের দাবি:
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের দাবি জানিয়েছে বিজিএমইএ। তবে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য শুধু এফএসআরইউনির্ভর না হয়ে স্থলভিত্তিক এলএনজি স্টোরেজ টার্মিনাল নির্মাণের ওপর জোর দিয়েছে সংগঠনটি।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘চীনের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে একটি এফএসআরইউ আনার চুক্তি হয়েছে। তবে এর বাইরে একাধিক এফএসআরইউ স্থাপনের পরিবর্তে স্থলভিত্তিক স্টোরেজ ব্যবস্থার দিকে যেতে হবে।’
সৌরবিদ্যুতে বিনিয়োগ বাড়াতে চায় পোশাক খাত:
জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপরও জোর দিচ্ছে পোশাকশিল্প। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ২০১৯ সাল থেকে নিজের প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে।
বিজিএমইএর সদস্য কারখানাগুলোর ছাদে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে এ খাতে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘ সময়ের রিটার্ন এবং উচ্চ সুদের হার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ কারণে কম সুদের ‘গ্রিন ফাইন্যান্স’ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বিজিএমইএ:
এলডিসি উত্তরণ নিয়েও ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, অতিরিক্ত তিন বছর সময় পাওয়া গেলে এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির সুযোগ বাড়বে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে গঠিত কমিটিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হয়েছে। নিয়মিত বৈঠকের মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।
এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজিএমইএ।
সংগঠনটির সভাপতি বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ পাওয়া, জিএসপি প্লাস নয়।’ বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং আলোচনা অনেক দূর এগিয়েছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












