জ্ঞানবাপী মসজিদ মামলা : রায় ঘোষণার আগে নাটকীয় মোড়
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে ঐতিহাসিক জ্ঞানবাপী মসজিদের রায় ঘোষণার আগে নাটকীয় মোড় নিয়েছে। এলাহাবাদ হাই কোর্টে জ্ঞানবাপীর মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু তার ঠিক আগ দিয়ে বিচারকদের নয়া বেঞ্চে পাঠানো হলো সংবেদনশীল মামলাটিকে। সোমবার এই মামলার রায় ঘোষণার কথা ছিল। তাও বাতিল হয়েছে। আচমকাই ভিন্ন বেঞ্চে মামলা সরানোর বিষয়েও কোনো ব্যাখ্যা দেয়নি আদালত।
আকস্মিকভাবে ভিন্ন বিচারকর বেঞ্চে মামলা সরানো নিয়ে আপত্তি করেছে মুসলিম পক্ষ। তাদের দাবি, এই সিদ্ধান্ত বিচারবিভাগীয় আইনি প্রক্রিয়ার বিরোধী। মুসলিম পক্ষের আইনজীবী জানান, মামলাটি রায় ঘোষণার জন্য তালিকাভুক্ত হয়েছিল। তা একক বিচারকর বেঞ্চ থেকে ভিন্ন বেঞ্চে সরানোর কোনো নির্দেশিকা ছিল না।
এলাহাবাদ হাই কোর্টের নির্দেশে গত ৪ আগস্ট শুরু হয়েছিল জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের বৈজ্ঞানিক সমীক্ষা। সতেরো শতকের মসজিদটি হিন্দু মন্দিরের কাঠামোর উপর নির্মিত কিনা তা খতিয়ে দেখতেই এএসআইকে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিয়েছিল আদালত।
অন্যদিকে গত ৩ আগস্ট আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। যার ভিত্তিতে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে এএসআইকে মসজিদ জরিপের নির্দেশ দেয়া হয়েছিল। পরদিন সুপ্রিম কোর্টও হাইকোর্টের আদেশ বহাল রেখেছিল।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।