জেরুজালেম পোস্টের সম্পাদকীয়: ভয়ে যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে ইহুদীরা
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ব্রিটেনে আবারও ফিরছে ইহুদী বিদ্বেষ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নেই, বরং তা সাংস্কৃতিক উৎসব, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনীতি, এমনকি গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
১৯৩০-৫০-এর দশকের ইউরোপের বিভীষিকাময় ইতিহাস স্মরণ করিয়ে বর্তমানে আবারও দেশটিতে ইহুদী বিদ্বেষ দেখা দিয়েছে নতুন মোড়কে। ব্রিটেনে বসবাসরত ইহুদী নাগরিকরা বর্তমানে ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
গত সোমবার জেরুজালেম পোস্টের সম্পাদকীয়তে বলা হয়েছে, ভয়ে অনেক ইহুদী নাগরিক যুক্তরাজ্য ছেড়ে পরগাছা ইসরায়েল বা অন্য কোনো নিরাপদ দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এক সময় দখলদার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিলো যুক্তরাজ্য। কিন্তু গত দশকে এই সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে। একদিকে দেশের রাজনীতিতে জেরেমি করবিনের উত্থান, অন্যদিকে দখলদার ইসরায়েল ও ব্রিটিশ ইহুদীদের প্রতি দেশটির মনোভাবের পরিবর্তন, সব মিলিয়ে ইহুদী বিদ্বেষ বেড়েই চলেছে দেশটিতে।
যুক্তরাজ্যের অন্যতম বড় সংগীত ও সংস্কৃতি উৎসব গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে এ বছর সংগীতের বদলে ইহুদীদের প্রতি ঘৃণার প্রকাশ বেশি দেখা গেছে। উৎসবের মঞ্চে প্রকাশ্যে ইসরায়েলবিরোধী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে হিংসাত্মক সেøাগান দেওয়ায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ইহুদীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা।
কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্যে ইহুদী বিদ্বেষমূলক ঘটনার সংখ্যা আকাশচুম্বী হয়েছে। ২০২৪ সালে ব্রিটেনে যত ইহুদী বিদ্বেষমূলক হামলা হয়েছে, অতীতে কোনো বছরেই এত হামলা হয়নি।
উপাসনালয় ভাঙচুর, স্কুলে শিশুদের হয়রানি, ইহুদী এমপিদের টার্গেট করা, বিশ্ববিদ্যালয়ে ‘জায়োনিস্ট’ অপবাদ দিয়ে ইহুদী শিক্ষার্থীদের বিতাড়ন- সব মিলিয়ে পরিস্থিতি এখন ভীতিকর।
উল্লেখ্য, ১৯৩০ থেকে ১৯৫০ পর্যন্ত ব্রিটেনে ইহুদী বিদ্বেষ ছিলো বহুমাত্রিক- রাজনৈতিক দল, মিডিয়া, সমাজ এবং শরণার্থী নীতির ভেতরেও তা প্রতিফলিত হয়েছিলো। ১৯৩০-৪০-এর দশকে কিছু ব্রিটিশ পত্রিকা ও প্রকাশনা ইহুদীদের ‘লোভী’, ‘ষড়যন্ত্রকারী’ এমনকি ‘বিদেশি দখলদার’ হিসেবে অভিহিত করত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












