জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভেদে শিবির ও বৈষম্যবিরোধীরা
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনীতির মাঠ গরম বেশ কিছুদিন থেকে। আনুষ্ঠানিক ঘোষণার আগ মুহূর্তে দলের নেতৃত্বে নিয়ে সামনে আসছে বিভিন্ন পক্ষের দাবি-তদবির। এমন বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও ছাত্রশিবিরের মতভেদ।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কথার বাহাস। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া তার অনলাইন পেজে হুঁশিয়ার করেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা যাবে না। আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে একই সুরে কথা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসউদ। অন্যদিকে, ছাত্র শিবির বলছে, কেবল ক্যামেরার সামনে থাকলেই আন্দোলন হয় না। পাশাপাশি ইতিহাস বিকৃত না হওয়ার বিষয়টিও খেয়াল রাখার কথা বলছে সংগঠনটি।
শিক্ষার্থীদের নতুন দল গঠনের আগেই কেন এত বিরোধ, এত বিতর্ক- এ বিষয়ে জানতে চাওয়া হয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের কাছে। তিনি বলেন, অভ্যুত্থানে কোনো ব্যক্তি একক মাস্টারমাইন্ড ছিলেন না। কোনো দলের একক কৃতিত্ব ছিল সেটিও বলবো না। সবার অংশগ্রহণে হয়েছে এবং সবাইকে এর কৃতিত্ব দিতে হবে না। ইতিহাস বিকৃত হোক এটা কারও কাম্য না। কিন্তু দুর্ভাগ্য এই জনগণে অতীতেও ইতিহাস বিকৃত করা হয়েছে, এখনও সেটির চেষ্টা চলছে। আমরা চাই, সঠিক ইতিহাস তুলে ধরা হোক।
বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ রুশাদ ফরিদী বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়ার জন্য তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা গেছে। যেমন, ছাত্রশিবির তাদের বেশ কয়েকজন নেতার নাম বলছে। তাদের কিন্তু আমরা শিবিরের নেতা হিসেবে গণআন্দোলনে সামনে দেখিনি। সুবিধা নেয়ার জন্য নিজের পরিচয় গোপন রেখে এখন সেই পরিচয় দিয়ে যদি বলে, আমি তোমাদের পেছনে ছিলাম, আমার মনে হয় না এটা তাদের জন্য ভালো কিছু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)