জাহাঙ্গীরকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে যাব -জায়েদা খাতুন
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র জায়েদা খাতুন বলেছেন, ছেলের (সাবেক মেয়র জাহাঙ্গীর আলম) প্রতি অবিচারের প্রতিবাদে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। নগরবাসী তাঁকে বিমুখ করেননি। গত জুমুয়াবার দুপুরে নগরীর ছয়দানার বাড়িতে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জয়লাভে সন্তোষ প্রকাশ করে জায়েদা বলেন, ‘মিথ্যা সব সময়ই মিথ্যা। সত্যকে কখনও মিথ্যা দিয়ে ঢাকা যায় না। সত্যের জয় হয়েছে। ক্ষমা চাইতে ছেলেকে নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব। সবার সঙ্গে এবং আমার ছেলে জাহাঙ্গীরকে নিয়ে সিটির উন্নয়নে কাজ করব।’ তিনি বিজয়কে প্রধানমন্ত্রী ও গাজীপুর নগরবাসীর প্রতি উৎসর্গ করেন।
এ সময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার নেতাকর্মী ও সমর্থককে হয়রানি করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি। কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। কারণ যাঁরা নগরীর মেয়র বানাতে পারেন, তাঁরা এ সমাজে সবকিছু প্রতিষ্ঠিত করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘পেশিশক্তি দিয়ে মানুষের মন জয় করা যায় না। ওয়ার্ড, থানা ও মহানগরের সবাইকে নিয়ে পঞ্চায়েত পদ্ধতিতে শাসন ব্যবস্থা এবং নগরীর উন্নয়নে কাজ করব। এ নগরীর মানুষ আমার আপনজন। প্রত্যেকের জন্য মা ও আমার দরজা খোলা। তাঁরাই যেন গরীর মালিক, ভোটে প্রমাণ হয়েছে। আর অপরাধীরা এখন চিহ্নিত হয়ে গেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)