জালিয়াতি : ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নথিপত্র জাল করে কারচুপির মাধ্যমে ভিসা নেওয়ার অভিযোগে ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা।
কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব নথি জমা দিয়েছিলেন, তদন্তে তা জাল বলে প্রমাণিত হয়েছে।
কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের সহায়তাকারী একটি প্রতিষ্ঠানের কর্ণধার জানিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করা ওই শিক্ষার্থীরা কানাডার ‘এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেস’-এর মাধ্যমে স্টাডি ভিসার জন্য আবেদন করেছিলো। পাঞ্জাবের জলন্ধরের এক ব্যক্তির মাধ্যমে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ওই ৭০০ জন ভিসার আবেদন করেছিলো।
জলন্ধরের ওই ব্যক্তি, শিক্ষার্থী পিছু ১৬ থেকে ১৮ লাখ টাকা নিয়ে তাদের কানাডার হাম্বার কলেজে ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অফার লেটার পেয়েও শেষ পর্যন্ত ওই কলেজে ভর্তি হতে পারেনি ভারতীয় শিক্ষার্থীরা। এরপর তাদের অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করে জলন্ধরের ওই ব্যক্তি।
কিন্তু পরবর্তী সময়ে কানাডার অভিবাসন দপ্তরের তদন্ত দেখা যায়, যে অফার লেটার দিয়ে তারা ভিসার আবেদন করেছিলেন, সেটি জাল। সূত্র- আজকাল
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসী ড্রাম্প’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ায় বন্ধ ডজনখানেক সৈকত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)