জামাত নেতার ‘জান্নাতের প্রলোভন’, কড়া প্রতিবাদ ফখরুল কন্যার
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ‘জান্নাতের প্রলোভন’ দেখানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই জামাত নেতাদের বিরুদ্ধে উঠে আসছে। দলটির একাধিক নেতা প্রায় একই ধরনের বক্তব্য দিয়ে বারবার আলোচিত ও সমালোচিত হয়েছেন।
সম্প্রতি একটি ঘটনাচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে একটি সমাবেশে জামাতপন্থি আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে আবারও সাধারণ ভোটারদের জান্নাতের প্রলোভন দিতে শোনা যায়। তবে এ বিষয়ে ব্যারিস্টার শাহরিয়ার দাবি করেছে, ভিডিওটি সঠিক নয়।
জামাত নেতাদের এমন বক্তব্য নিয়ে বিএনপি নেতারা সোচ্চার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জাও এবার এর কড়া প্রতিবাদ জানিয়েছেন।
জামায়াত নেতার ‘জান্নাতের প্রলোভন’, কড়া প্রতিবাদ ফখরুলকন্যার
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক পোস্টে ফখরুল কন্যা লেখেন, আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামের এই নেতার এই কথা যদি ইসলাম বিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নাই। ‘জান্নাতে যেতে হলে জামাতের সাথে থাকতে হবে। আল্লাহ মাফ করুক।
এর আগে জামাত নেতা শাহরিয়ার দলটির প্রতীকের সঙ্গে ধর্মীয় বিষয় যুক্ত করে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন। সে সময় সে বলেছে, পৃথিবীতে কেন, আসমান-জমিনেও কারও শক্তি নেই আমাদের এই মিজান (দাঁড়িপাল্লা) আটকে রাখার। হাশরের ময়দানেও এই মিজান থাকবে। সেখানে ধানের শীষ, নৌকা বা লাঙ্গল থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)