জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কুয়েতে বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি
যুক্তরাষ্ট্রের রাতভর হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই দিনে ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
, ০২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৭ জুলাই, ২০২৬ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে জর্ডান বা মার্কিন সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, শুক্রবার সকালে জর্ডান জানায়, তারা নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে কুয়েত জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মরুপ্রধান দেশ কুয়েতে পানীয় জলের প্রায় ৯০ শতাংশই সমুদ্রের পানি লবণমুক্ত করে সরবরাহ করা হয়। তাই এ ধরনের স্থাপনায় কোনো বিঘ্ন ঘটলে তা দেশটির জনজীবনের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় প্ল্যান্টে আগুন লেগে যায় এবং বিদ্যুৎ উৎপাদনের বিপুল সংখ্যক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্ল্যান্টটি পুনরায় সচল করার কাজ চলছে।
অন্যদিকে তাসনিম বার্তা সংস্থার খবরে আইআরজিসি দাবি করেছে, তারা সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, ইরানশাহরে ইরানি সেনাদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এছাড়া ওমান, বাহরাইন, কাতারেও হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
তথ্যসূত্র: এনডিটিভি, আল জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃত্তি বিষয়ে যে সতর্কবার্তা দিলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাজারীবাগে জুতার কারখানায় ভয়াবহ আগুন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ৫০
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন হামলার জবাবে ছয় আরব দেশে হামলা চালাল ইরান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোজাফফর গ্রেফতারে শহীদ জিয়া হত্যার ‘রহস্য উন্মোচনের সুযোগ’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘাট সংকটে মানিকগঞ্জের নৌপথে দুর্ভোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীবাদে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে আট জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির আশঙ্কা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজার থেকে তিন প্রতিষ্ঠানের ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতারক হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকা!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)