জরিপ: পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মার্চ, ২০২৩ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান। জনসমর্থনের দিক থেকে তার ধারেকাছে নেই আর কোনো নেতা। এমনকি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চেয়েও জনসমর্থনের দিক থেকে প্রায় দ্বিগুণ এগিয়ে পিটিআই চেয়ারম্যান। সম্প্রতি গবেষণা সংস্থা গ্যালাপ পাকিস্তানের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
পাকিস্তানের চারটি প্রদেশের শহর ও গ্রাম উভয় অঞ্চলের প্রায় দুই হাজার মানুষের মতামতের ওপর জরিপ চালায় গ্যালাপ। জরিপের ফলাফল বলছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ শতাংশ মানুষই ইমরান খানকে ‘ইতিবাচক রেটিং’ দিয়েছেন। তার বিপক্ষে কথা বলেছেন মাত্র ৩৭ শতাংশ লোক।
প্রদেশগুলোর মধ্যেও অন্য নেতাদের তুলনায় সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ইমরান খানের। পাঞ্জাবে ২৯ শতাংশ, সিন্ধে ২৮ শতাংশ এবং খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) ১৪ শতাংশ অংশগ্রহণকারী তাকে ইতিবাচক রেটিং দিয়েছেন।
বিপরীতে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ইতিবাচক রেটিং দিয়েছেন মাত্র ৩২ শতাংশ পাকিস্তানি। আর নেতিবাচক রেটিং দিয়েছেন ৬৫ শতাংশ লোক। তার সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে পাঞ্জাবে।
জরিপে আরও দেখা গেছে, পাকিস্তানের ৬২ শতাংশ মানুষ দেশটির বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)/পিএমএল-এন’কে দায়ী করেছেন। বিপরীতে ইমরান খানের পিটিআই সরকারকে দায়ী করেছেন মাত্র ৩৮ শতাংশ লোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)