জমে ওঠেনি গাবতলীর পশুর হাট, দাম কমার আশায় ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর প্রধান পশুর হাট গাবতলীতে এখনও পুরোদমে কুরবানি পশু বেচাকেনা শুরু হয়নি। ক্রেতাদের সমাগম দেখা গেলেও দামে বনিবনা না হওয়ায় ফিরে যাচ্ছেন তারা। শেষ মুহূর্তে পশুর দাম কমতে পারে এমন আশায় আছেন অনেকে। আগামীকালকের মধ্যে ক্রেতা না পেলে দাম পড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিক্রেতারা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, ট্রাকে করে শত শত গরু দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন ব্যাপারীরা। ক্রেতা সমাগম কিছুটা থাকলেও পশু হাতবদল হচ্ছে খুবই কম। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, গতবারের থেকে এবার পশুর দাম বেশি। তাদের দাবি, গোশতের দাম বেড়ে যাওয়ায় এবার গরুর দামও বাড়িয়ে দিয়েছেন গরু ব্যাপারীরা। তবে শেষ মুহূর্তে গরুর দাম কমার আশায় আছেন অনেকে। এই আশা নিয়ে বেশিরভাগ ক্রেতা দাম যাচাই-বাছাই করার পরও কিনছেন না পশু।
মিরপুর থেকে ভাইয়ের সঙ্গে গরু কিনতে এসেছেন এনায়েত। তিনি বলেন, ‘কয়েকটা হাট ঘুরেছি। সব জায়গায় দাম একই মনে হয়েছে। গতবারের থেকে এবার পশুর দাম কিছুটা বেশি। শেষের দিকেই দাম কিছুটা কমতে পারে। তবে বাজেটের মধ্যে পেলে আমরা নিয়ে নেব।’
সকালে মুন্সীগঞ্জ থেকে গাবতলী পশুর হাটে আটটি ষাঁড় গরু নিয়ে এসেছেন কামরুল ব্যাপারী। এর মধ্যে একটি গরু বিক্রি করেছেন তিনি। অন্য গরুগুলোর দরদাম করছেন ক্রেতারা। কিন্তু চাহিদামতো দাম না পাওয়ায় গরু ছাড়েননি তিনি।
প্রতিদিনের বাংলাদেশকে কামরুল ব্যাপারী বলেন, ‘হাটে কাস্টমার নাই। কাস্টমার না এলে কীভাবে বিক্রি করব। যারা আসছেন তারা গরুর দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বাজার দেখে মনে হচ্ছে শেষের দিকে দাম কমতেও পারে। কালকের মধ্যে গরু না বেচতে পারলে লোকসানে ছাড়তে হবে পশুগুলো।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।