জমি দখল থেকে টাকা আত্মসাৎ, সবই করেছে ইউএসটিসির ইফতেখার
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
মৃত মায়ের সই জালিয়াতি করে টাকা আত্মসাৎসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুলের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের তহবিলে থাকা প্রায় ৪০ কোটি টাকার এফডিআরেরও কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। ইউএসটিসির আর্থিক ব্যবস্থাপনায় থাকার সুযোগে প্রতিষ্ঠানটিকে ঋণগ্রস্ত করে রেখেছে সে। এছাড়া জনসেবার জন্য দাতাদের সহযোগিতায় তার বাবার কেনা জমি নিজের নামে করে নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৃত মাকে জীবিত দেখিয়ে ও সই জাল করে শেয়ার বিক্রির মাধ্যমে দুই কোটির বেশি টাকা আত্মসাৎ করেন ইফতেখার। এর প্রমাণও পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির ২০২১ সালের তদন্ত প্রতিবেদন অনুসারে, ২০১২ সালের ৯ ডিসেম্বর মারা যান ইউএসটিসির প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা ইসলাম। তার মৃত্যুর প্রায় আড়াই বছর পর ২০১৫ সালের ১৪ মে তার ছেলে ইফতেখার একই শেয়ার দুটি ব্রোকারেজ প্রতিষ্ঠান আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজ লিমিটেড ও রয়েল ক্যাপিটাল লিমিটেডের মাধ্যমে স্থানান্তরের আবেদন করে। আবেদনপত্রে আনোয়ারা ইসলামের সইয়ের সঙ্গে সত্যিকারের সই মেলেনি। স্থানান্তরিত শেয়ার পরে রয়েল ক্যাপিটাল লিমিটেডের মাধ্যমে বিক্রি করে মোট ২ কোটি ১০ লাখ ৪৫ হাজার টাকা ইফতেখারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসইসির তদন্ত কর্মকর্তারা দেখেছেন যে, ওই দুটি ব্রোকারেজ প্রতিষ্ঠান যথাযথ যাচাই-বাছাই ছাড়াই, নিরাপত্তা নিয়ম অমান্য করে এই কার্যক্রমে সহায়তা করেছে। এই ঘটনার ফলে শেয়ারবাজার আইন লঙ্ঘিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)