জনগণের সমর্থনপ্রাপ্ত সরকার ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না -দুদু
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গণতন্ত্র টিকিয়ে রাখতে জনসমর্থন পাওয়া সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, জনগণের সমর্থন পাওয়া সরকার ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব। এ জন্যই বিএনপি সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলে আসছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, দেশে গণতন্ত্রের জন্য ইতিবাচক একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। তবে নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কৃষকদের ন্যায্য দাম না পাওয়া মানুষকে হতাশ করছে। সরকার বাজার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছেন।
তিনি আরও বলেন, বিএনপি সব শ্রেণির মানুষের দল, যারা শ্রমজীবী, কৃষক, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে। তাই সরকারের ভুল-ত্রুটি নিয়ে কথা বলা বিএনপির দায়িত্বের মধ্যেই পড়ে। বিএনপি চায়, সরকার কার্যকর পদক্ষেপ নিক, যাতে দেশের জনগণ উপকৃত হয়।
নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দুদু বলেন, সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দিতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে এর বিকল্প নেই। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তবে গণতন্ত্রের পরিবর্তে জনগণকে বারবার আন্দোলনের পথ বেছে নিতে হবে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)