জঙ্গল সলিমপুরে বিপুল টাকার সাম্রাজ্য রক্ষায় হামলা -এসপি মাসুদ
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে স্থাপিত র্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে র্যাব সদস্যরা চায়নিজ রাইফেল, শটগানসহ অন্যান্য অস্ত্র দিয়ে ১০৪টি গুলি ছুড়েছেন। অত্যন্ত শক্তভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করা হয়েছে। ফলে তারা ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে পারেনি। র্যাবের কেউ আহতও হননি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে জঙ্গল সলিমপুরে আলীনগর এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিক এসব কথা বলেন।
মাসুদ আলম বলেন, আমাদের জঙ্গল সলিমপুরে দুটি অস্থায়ী ক্যাম্প আছে। একটি ছিন্নমূলে, আরেকটি আলীনগরে। আলীনগরে বর্তমানে একটি স্কুলে আমাদের ক্যাম্প আছে। সেখানে র্যাব, পুলিশ, এপিবিএন ও আরআরএফ সদস্যরা রয়েছেন। এর কিছু দূরে আমাদের নতুন একটি ক্যাম্প নির্মাণাধীন। সেই ক্যাম্পে এখনো ফোর্স ওঠেনি। মূলত তাদের (সন্ত্রাসীদের) উদ্দেশ্য ছিল, এখানে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ক্যাম্প না থাকে। সে জন্য এই হামলা।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে এখান থেকে বের হতে না পারে বা তাদের আটকে রাখা যায়-এটাও তাদের উদ্দেশ্য ছিল। এই কারণে রাস্তাঘাট কেটে দেওয়া হয়। হামলায় তারা কিছু আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এর জবাবে এখানকার ক্যাম্পের ফোর্স যারা ছিলেন, ওনারাও পাল্টা জবাব দেন। ফোর্সরা চায়নিজ রাইফেল, শটগান, গ্যাসসহ সব মিলিয়ে ১০৪ রাউন্ড গুলি ছুড়েছে। শক্তভাবে প্রতিরোধ করায়, যার কারণে আমাদের ফোর্সদের কোনো ধরনের বা কেউ আহত হয়নি। এটা ছাড়া ওরা এক্সকাভেটর দিয়ে আমাদের ক্যাম্পের কিছু অংশ ভেঙে ফেলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)