ছাত্রদের নতুন দলে ‘সমকামী’ মুনতাসিরের পদ নিয়ে ব্যাপক বিতর্ক
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ ঘটতে না ঘটতেই বড় ধরণের কেলেঙ্কারির ঘটনা ফাঁস হলো। নতুন দল এনসিপির আহ্বায়ক করে ১৫১টি পদের কমিটি গঠন করা হয়েছে। যা নিয়েই এবার তৈরি হয়েছে বিতর্ক।
নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছে ‘সমকামিতা’ প্রচার ও প্রসারের কর্মী মুনতাসির মামুন নামে একজন। তার বিরুদ্ধে কথিত এলজিবিটিকিউ নামক সমকামি সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার ব্যাপক প্রমাণাদি অনলাইনে ব্যাপক ভাইরাল হয়েছে। সে নতুন দলে পদ পেয়ে পশ্চিমা এলজিবিটিকিউ সম্প্রদায় যেমন গে, লেসবিয়ান, বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ করে দিতেই তাকে নতুন রাজনৈতিক দলে বিশেষ পদ দেয়া হয়েছে, এমন অভিযোগ নিয়েই অনলাইনে রীতিমতো তোলপাড় চলছে।
এই অবস্থায় নিজেদের ভুল স্বীকার করে সাংগঠনিকভাবে কোন বক্তব্য দেয়নি ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি)।
তবে দলটিল দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম বিতর্কিত এই বিষয় নিয়ে ব্যক্তিগত ভাবে ক্ষমা চেয়ে পোস্ট লিখেছে।
সেখানে তারা লিখেছেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।
আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।
যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, 'অথবা' ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’
এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিলো, আছে, থাকবে ইনশাআল্লাহ।’
তবে তাদের এমন পোস্ট পেয়েও সন্তুষ্ট নন নাগরিকগণ, তারা দলীয়ভাবে বিবৃতি দিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












