পবিত্র সুন্নত মুবারক ইত্তেবা ও প্রচার-প্রসারের ফযীলত বিষয়ে
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
(৭ম পর্ব)
মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সকলকে উদ্দেশ্য করে উনার একটা স্বপ্ন মুবারকের কথা এর আগেও বলেছেন। এর আগে অনেকবারই বলেছেন। যা আমরা অনেকেই ইতিমধ্যে জেনেছি তারপরেও তা বারবার বলি- সকলের ফিকিরের জন্য এবং ফিকির করে স্বপ্ন মুবারকে নির্দেশিত সেই আদেশ-নির্দেশ মুবারক যেন সকলেই অনুসরণ করতে পারে সেই কারণেই। তিনি স্বপ্ন মুবারকে দেখতে পেলেন, যিনি উনার মহাসম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি তো অনেক বড় বুযূর্গ-ওলীআল্লাহ।
উনি একটা বড় মজলিস করতেছেন, অনেক বড় মজলিস। সেখানে তিনি আলোচনা মুবারক করতেছিলেন এই আর্ন্তজাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র যেটা এখানে করা হয়েছে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। এখন সেটা কীভাবে করতে হবে তিনি সে বিষয়ে আলোচনা মুবারক করতে ছিলেন। একটা পরিকল্পনা করতে হবে।
তখন মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কিন্তু সেখানে উপস্থিত মুবারক ছিলেন না। তিনি দূরে ছিলেন। আমাদের একজন লোক সেখানে উপস্থিত ছিলেন। তখন মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার কথা মজলিসে উপস্থিত সেই লোককে জিজ্ঞাসা করলেন, যে তিনি কোথায়? ওই ব্যক্তি বললেন, মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আছেন একখানে তিনি একটা পরিকল্পনা মুবারক করতেছেন।
তখন মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি উনার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম উনার কাছে আসলেন। মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনাকে বললেন, যে এটার কোন পরিকল্পনা করা হয়েছে কী? কীভাবে সারা পৃথিবীতে এটি ছড়ানো যাবে?
মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বললেন, যে তিনি কোশেশ করতেছেন, চেষ্টা করতেছেন, তিনি আলোচনা মুবারক করলেন। আলোচনা মুবারক শেষ হয়ে গেলো। তারপর তিনি বাইরে বের হয়ে আসলেন। মজলিস মুবারক শেষ হলো। তিনি বের হয়ে কোথাও যাবেন তখন মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনিও তখন উনার সাথে ছিলেন। কিন্তু মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বের হয়ে দেখলেন যে, উনার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি সেখানে উপস্থিত নেই।
এরপর মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন, সেখানে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! তবে মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ওইদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু উনাকে ব্যতিক্রম দেখলেন। উনাকে অনেক উচু এবং লম্বা মুবারক দেখতে পেলেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চলতেছিলেন। মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনিও উনার সাথে সাথে চলতেছিলেন। কিছু দূর চলার পরে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনাকে বললেন, ‘যে আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মূল বিষয়টা হচ্ছে- রুহানী জগতে এই বিষয়ে আলোচিত হচ্ছে। এই পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এখন কীভাবে ছড়িয়ে দেয়া যায় সেটার একটা পরিকল্পনা করতে হবে। তিনি আমাদের মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার নূরুল হুদা মুবারক অর্থাৎ মাথা মুবারক উনার নূরুল হুদা মুবারক উনার মাঝে উনার হাত মুবারক অর্থাৎ নূরুল মাগফিরাহ মুবারক রেখে বললেন, ‘তাহলে এটা তাড়াতাড়ি করতে হবে। পরিকল্পনা করে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দিতে হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম।
এটা যেন পরিকল্পনা অনুযায়ী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালম উনাকে বিষয়গুলি বলে দিলেন।
আমাদের মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বিষয়গুলি শুনলেন এবং বললেন, ‘যে; হ্যাঁ; করবো। তবে আপনাদের রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দান, ইহসান মুবারক ছাড়া সেটা তো কখনোই সম্ভব নয়।’ মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দান, ইহসান, মুবারক আরজু করলেন। এরপরে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অত্যন্ত খুশি মুবারক হলেন। এরপরে তিনি অদৃশ্য গায়েব হয়ে গেলেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এই যে বিষয়টা এটা কিন্তু ফিকির করতে হবে। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে- মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি যে আর্ন্তজাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র করেছেন এটার গুরুত্ব কতটুকু? আর এটা কতটুকু প্রচার-প্রসার করতে হবে সেটা ফিকির করতে হবে।
এজন্য মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, যে প্রত্যেকের ঘরে ঘরে একটি সুন্নত মুবারক প্রচার কেন্দ্র করতে হবে। প্রথমে খুব বড় আকারে না করলেও ছোট আকারে কিছু সুন্নতী সামগ্রী দিয়ে শুরু করতে পারে। সে দস্তরখানা রাখতে পারে চামড়ার, কিছু প্লেট-বাটি রাখতে পারে। মানুষ আসলে সেগুলি দিলো; প্রচার করলো। শেষে মানুষ সেগুলি কিনেই নিবে শুধু বিক্রি করবে সে। আর ইচ্ছা করলে খুরমা-খেজুর যেগুলো নষ্ট হয় না ওই ধরণের বিষয়গুলি রাখতে পারে। যে বিষয়গুলি সহজে নষ্ট হয় না এমন জিনিস সে রাখতে পারে। (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












