পবিত্র সুন্নত মুবারক ইত্তেবা ও প্রচার-প্রসারের ফযীলত বিষয়ে
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
(৬ষ্ঠ পর্ব)
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
তিনি মহাসম্মানিত এই আয়াত শরীফ যখন বললেন, যার অর্থ হচ্ছে- আমার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা এনেছেন সে বিষয়গুলি তোমরা দৃঢ়তার সাথে ধারণ করো। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এবং আরো বলে দিচ্ছেন, যে তিনি যে বিষয়ে নিষেধ করেছেন সে বিষয়গুলি থেকে তোমরা বিরত থাকো এবং এ বিষয়ে যিনি খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক উনাকে ভয় করো তিনি কঠিন শাস্তি দাতা। এ আয়াত শরীফ তিনি যখন তিলাওয়াত মুবারক করলেন; উনারা বললেন যে, ‘আমরা এখন বুঝতে পেরেছি।’
তিনি বললেন, যে, আপনারা কী বুঝতে পারলেন? আপনারা কুরআন শরীফ হিফয করেছেন। হাফেয হলেন। এত বছর কুরআন শরীফ পড়লেন বুঝতে পারেননি। আজকে একখানা আয়াত শরীফ তিলাওয়াত করা মাত্রই বুঝে ফেললেন। কী বুঝতে পারলেন?
উনারা বললেন, যে, আসলে আমাদের ভুল হয়েছে। আমরা হিফয করেছি সত্য; কিন্তু আমরা কখনো ফিকির করিনি। এই সম্মানিত আয়াত শরীফ উনার যে হাক্বীক্বত মুবারক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি নিজেই বলে দিচ্ছেন-
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ আমার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা এনেছেন সেটা তোমরা দৃঢ়তার সহিত আকড়ে ধরো। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! এটা ফরয করে দেয়া হয়েছে। যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো এটাও ফরয করে দেয়া হয়েছে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
যখন এ কথা বলা হলো- তখন উনারা স্বীকার করলেন, মেনে নিলেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এখন এরকম অনেক আয়াত শরীফ রয়েছে যে আয়াত শরীফগুলোতে সরাসরি নির্দেশ মুবারক করা হয়েছে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! কাজেই হাক্বীক্বত সুন্নত মুবারক পালন করা হচ্ছেন ফরয। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! কারণ সুন্নত মুবারক পালন করা ব্যতীত কারো পক্ষেই কখনোই ঈমানদার হওয়া যেমন সম্ভব নয়। এবং কোন দিক থেকে কোন নিয়ামত মুবারকও হাছিল করা কখনো সম্ভব নয়। রেজামন্দি হোক, সন্তুষ্টি মুবারক হোক, নিয়ামত মুবারক যা কিছু রয়েছে কোনটাই তার পক্ষে হাছিল করা কখনো সম্ভব নয়। কাজেই সুন্নত মুবারক পালন করা হচ্ছেন ফরয। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
আমভাবে সুন্নত মুবারক হচ্ছেন- তর্জ-তরীকা, নিয়ম-কানুন, পদ্ধতি, আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইত্তেবা করা, অনুসরণ করা, সূক্ষ্মাতিসূক্ষ¥-পুঙ্খানুপুঙ্খ যতটুকু সম্ভব ততটুকু। আর যেটা তার সাধ্যের বাইরে থাকবে সেজন্য সে ইস্তেগফার-তওবা করবে, দোয়া করবে, আরজু করবে। মহান আল্লাহ পাক তিনি যেন তৌফিক মুবারক দান করেন।
মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ -যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তবে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইতায়াত করো, আনুগত্য করো। মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ইতায়াত করো, আনুগত্য করো। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এখানে শর্ত যে- তোমরা যদি ঈমানদার হয়ে থাকো; শর্ত দিয়ে বলা হচ্ছে অর্থাৎ আমরা যদি ঈমানদার হতে চাই তাহলে এই শর্ত পূরা করতে হবে। কী শর্ত? মহান আল্লাহ পাক উনাকে অনুসরণ করতে হবে এবং সাথে সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও অনুসরণ করতে হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
আবার এটাও বলে দেওয়া হচ্ছে مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইতায়াত করলো, অনুসরণ করলো সে যেন প্রকৃতপক্ষে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক উনারই ইতায়াত করলো, অনুসরণ করলো। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
অর্থাৎ এই আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি কী শিখিয়ে দিলেন? কী বলে দিলেন? কী জানিয়ে দিলেন? যে, مَنْ يُطِعِ الرَّسُولَ যে আমার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুুুুুুুুুুুসরণ করলো সেই অনুসরণটাই হচ্ছে- فَقَدْ أَطَاعَ اللَّهَ, أَطَاعَ اللَّهَ فَقَدْ অর্থাৎ মহান আল্লাহ পাক উনারই অনুসরণ। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতটুকু নিসবত মুবারক রয়েছে সে বিষয়টি ফিকির করলে উপলব্ধি করা যায়। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহামূল্যবান নছীহত মুবারক
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক নছীহত শরীফ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (২)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহামূল্যবান নছীহত মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












