পবিত্র সুন্নত মুবারক ইত্তেবা ও প্রচার-প্রসারের ফযীলত বিষয়ে
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ রবি, ১৩৯৪ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
(১০ম পর্ব)
একইভাবে যদি আমরা ফিকির করি, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ফযীলত কতটুকু? একখানা সুন্নত মুবারক উনার মর্যাদা এতো বেশি! যে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকলের আমল অনন্তকালের জন্য সকলের আমল এক পাল্লায় দিলে আর একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে আরেক পাল্লায় যদি দেয়া হয় তাহলে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার পাল্লাই বেশি ভারী হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক অনুযায়ী যদি বোঝার কোশেশ করি, তাহলে সুন্নতী আমলের কতটুকু গুরুত্ব রয়েছে এটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে তো বোঝা সম্ভব হবে না। প্রত্যেকটা বিষয়ই কিন্তু ফিকিরের বিষয় রয়ে গেছে। এটা খুব সুক্ষ্ম বিষয়; ফিকিরের বিষয়।
হাদীছ শরীফে রয়েছে, হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বণিত-لَا تَمَسُّ النَّارُ مُسْلِمًا رَآنِي أَوْ رَأَى مَنْ رَآنِي জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। কাদেরকে? যারা আমাকে দেখেছেন অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে বুঝানো হচ্ছে এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে যারা দেখেছেন অর্থাৎ হযরত তাবেয়ীন রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে এখানে বুঝানো হচ্ছে। উনাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এখন দেখার কারণে শুধু দেখার কারণে যদি বিষয়টি এমন হয়, যারা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখেছেন সেই সম্মানিত ব্যক্তিত্ব মুবারক উনাদেরকেও যারা দেখেছেন উনাদের জন্যও যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তাহলে সুন্নত মুবারক উনার ফযীলত কতটুকু? সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! বিষয়টি ফিকির করতে হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এগুলি ফিকির না করলে বুঝা যাবে না। মানুষতো এ বিষয় ফিকির করে না। কাজেই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারকগুলি গুরুত্ব দিয়ে অন্তর থেকে তা’যীম-তাকরীমের সাথে পালনের জন্য কোশেশ করতে হবে। মানুষের হায়াত-মউত এর জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, তার মধ্যেই সুন্নতী আমলগুলি করতে হবে। আর সুন্নতী আমল করার মাধ্যম দিয়েই তাকে মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়েরই রেজামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের কোশেশ করতে হবে। তখন তার জন্য কামিয়াবী থাকবে। তখন বদনী এবং মালি সবদিক থেকে সে ফায়দা লাভ করবে। কোনো দিক থেকে সে মাহরুম হবে না। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
কাজেই সুন্নত মুবারক উনার গুরুত্ব-ফযীলত কতটুকু সেটা বুঝতে হবে। বুঝার কোশেশ করতে হবে। বুঝে মনে রেখে আমল করতে হবে। প্রচার-প্রসারের কাজ করতে হবে। তাহলে প্রত্যেকের জন্য ফরজে আইন হচ্ছে- সুন্নত মুবারক ইত্তেবা করা ও এর সাথে সাথে প্রচার-প্রসারের কাজ করা।
আজকেও মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম জুমুয়ার শরীফের ওয়াজ শরীফে বলেছেন, যারা এই প্রচার-প্রসারের কাজ করবে, যারা প্রচার প্রসারের কাজ করবে তাদেরকে খলীফা হিসেবে কবুল করা হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
আর সে জন্য সকলের দায়িত্ব হচ্ছে- মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি এখানে যে আর্ন্তজাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন এখানকার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে সব সুন্নত মুবারকগুলি সম্পর্কে জেনে এবং আমলের সুন্নতী পদ্ধতিগুলি জেনে সেই অনুযায়ী সূক্ষ্মাতি-সূক্ষ্মভাবে আমল করা এবং অন্যদের মাঝে সার্বিকভাবে প্রচার এবং প্রসারের কাজ করা। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি যেন হাক্বীক্বীভাবেই দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক উনার বিষয়টি বুঝে উপলব্ধি করে মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদের সমস্ত জিন্দেগীর যে, যে বিষয়ে যেভাবে চান। যেভাবে পছন্দ মুবারক করেন সেভাবে যেন সব কাজগুলি উনার দেয়া তরতীব মুবারক অনুযায়ী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নতী পদ্ধতিতে সুন্নতী আমলের মাধ্যমে যেন করতে পারি। যেন সেই তাওফিক মুবারক আমাদেরকে দান করেন।
এবং মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার, উনার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও যিনি খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক উনার, উনাদের সকলের মুহব্বত-মারিফত মুবারক, তায়াল্লুক-নিসবত মুবারক, তাওয়াজ্জুহ-যিয়ারত মুবারক, রেজামন্দী-সন্তুষ্টি মুবারক, দায়েমী দীদার মুবারক যেন লাভ করতে পারি সেই তাওফিক মুবারক যেন দয়া করে, ক্ষমা করে, ইহসান করে যেন দান করেন।
এবং ইহকালে-পরকালে, অনন্তকাল ধরে হাক্বীক্বীভাবে ফালইয়াফরাহু শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ জিন্দেগীর প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে প্রতিটি ক্ষণে যেন পালন করতে পারি সেই তাওফিক মুবারক যেন দান করেন। আমীন! (সমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












