ছবি-ভিডিওতে জীবনের আনন্দ নষ্ট
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ আশির, ১৩৯১ শামসী সন , ৩০ মার্চ, ২০২৪ খ্রি:, ১৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
শুধু কি অনুষ্ঠান? মসজিদ আর ওয়াজ মাহফিলও এখন শুটিং স্পট। পবিত্র হজ্জেও একই অবস্থা। হাজীরা এখন আর হজ্জ করতে যায় না, শুটিং করতে যায়। হাতের মধ্যে একটা স্টিক সমেত ক্যামেরা লাগিয়ে একটু পর পর সোশ্যাল মিডিয়ায় লাইভ দেয়। হাজীদের এমন সেলফি, লাইভ উৎপাতে অতিষ্ট হয়ে সৌদি সরকার তাদের ওলামাদের দিয়ে সেলফির বিরুদ্ধে ফতওয়া দিয়েছে। ফতওয়ায় সৌদির ওলামারা বলছে- হজ্জে ছবি ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন হয়। সৌদির ওলামাদের এমন ফতওয়ার জবাবে সাধারণ জনগণ ছবি-ভিডিও বন্ধ করেনি, বরং উত্তরে বলেছে, “হুজুর ! আপনারা যখন ছবি-ভিডিও করেন, তখন লৌকিকতা হয় না? আমরা করলেই কেন লৌকিকতা বা লোক প্রদর্শন হয়। আর তাছাড়া আপনারা কি আমাদের মনে খবর জানেন, আমরা লৌকিকতা প্রদর্শনের জন্য ছবি তুলছি কি না?”
আসলে সৌদি ওলামাদের উচিত ছিলো, হাদীস শরীফে প্রাণীর ছবিকে হারাম বলে যে সমস্ত হাদীস শরীফ আছে, সেই ভিত্তিকে ছবিকে হারাম বলা। কিন্তু তারা যেহেতু নিজেরা ছবি তুলে তাই সেদিকে তারা যায়নি, অন্যদিক দিয়ে ফতওয়া দিয়ে হাজীদের সেলফি বন্ধ করতে চেয়েছিলো, কিন্তু হাজীরা সেটা গ্রহণই করেনি। বরং আরো বাড়িয়ে দিয়েছে। আসলে বন্দুক যদি টার্গেট থেকে এক চুল সরে যায়, তবে গুলি লক্ষ্যস্থল থেকে শত হাত দূরে সরে যাবে, এটাই নিয়ম। যে আলেমরা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। সেই কথিত আলেমরা যখন অহরহ হারাম ছবি, ভিডিও সেলফি তোলা শুরু করেছে, তখন সাধারণ মানুষ তো ছবি-ভিডিও’র সাগরে ভাসবে, এটাই স্বাভাবিক।
আবার, ছবি-ভিডিও মানুষকে মানসিক প্রতিবন্ধী বানিয়ে ফেলেছে। নিজের প্রাইভেট জীবনের ছবি ভিডিও তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে তারা আর লজ্জা পাচ্ছে না। নাউযুবিল্লাহ।
আসলে ছবি-ভিডিও-সেলফির উৎপাতে এখন যেকোন পাবলিক প্লেসেও অতিষ্ট লাগে। কোথাও বেড়াতে গেছেন, আপনার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, কিংবা সে নিজে ভিডিও করছে। আপনি জানেনও না, আপনার ছবি মিডিয়ায় প্রচার হয়ে গেছে। বিষয়টি কিন্তু খুবই বিপদজনক। বিশেষ করে কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে আপনার ছবি বা ভিডিও যে কেউ কোন অপরাধজনিত কাজে ব্যবহৃত করবে না, সেটা কিন্তু আপনি নিশ্চিত না। তাই যে কোন পাবলিক প্লেসে ক্যামেরা বা ভিডিও নিষিদ্ধ করা উচিত। কারণ এর মাধ্যমে মানুষের প্রাইভেসী হুমকির সম্মুখীন হচ্ছে ব্যাপকভাবে।
-মুহম্মদ গোলাম সামদানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












