চ্যালেঞ্জে সৌদি আরবের আর্থিক খাত
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় এসে একগাদা বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার পর থেকে তালগোল পাকিয়ে গেছে সব। এমন অবস্থা সত্ত্বেও সৌদি আরবের আর্থিক বাজার ঊর্ধ্বমুখী। গত বুধবারও এসঅ্যান্ডপি ৫০০ এ সূচক ৬০০০ এর নিচে নেমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের পলিসি। এতে তেলের বাজার অনিশ্চিত হয়ে উঠেছে। অব্যাহতভাবে সাপ্লাই চেইনে বিঘœ ঘঠছে। এতে ক্রমাগত বিনিয়োগ পড়ছে ঝুঁকিতে।
এমন অবস্থায় সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ এর অধীনে প্রচেষ্টায় বৈচিত্র আনা এবং শক্তিশালী রেগুলেটরি সংস্কারের ফলে এসব চ্যালেঞ্জকে মোকাবিলা করতে সহায়ক হয়েছে সৌদি আরবের জন্য। ২০২৪ সালে সেখানে অর্থনীতি শতকরা ১.৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। তেলবিষয়ক কর্মকা- কমে গেলেও তেলনির্ভর নয় এমন কর্মকা-ে শতকরা ৪.৬ ভাগ বৃদ্ধি পেয়েছে।
সৌদি আরবের অর্থনৈতিক ব্যবস্থায় বৃদ্ধি ঘটবে বলেই ধরা হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। তা হলো- এমন একটি অপ্রত্যাশিত বিশ্ব পরিবেশের মধ্যে তারা কি বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে? এফটিআই কনসালটিং মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকার নেতা বিকাশ পাপরিওয়াল আরব নিউজকে বলেছে, এক্ষেত্রে নিজের গন্তব্য সম্পর্কে সৌদি আরব বেশ সচেতন। নবায়নযোগ্য এবং টেকসই জ্বালানির ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনী কাজের মাধ্যমে জ্বালানি বিষয়ক শিল্পে নেতৃস্থানে নিজেদের ধরে রাখতে পারে সৌদি আরব।
সে বলেছে, এরই মধ্যে এক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে দেশটি। সে জোর দিয়ে বলেছে, সৌদি আরবের এমএসসিআই ইমার্জিং মার্কেটস ইনডেক্স ২০১৯ সালে ছিল শতকরা ২.৭ ভাগ। তা এখন বেড়ে হয়েছে শতকরা ৪ ভাগ।
সে আরও বলেছে, সৌদি এক্সচেঞ্জে বিদেশি মালিকানাধীন বিনিয়োগ গত ৫ বছরে ২৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে এই বিনিয়োগের পরিমাণ ১০০০০ কোটি ডলার। এর অর্থ সৌদি আরবে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
ওদিকে আঞ্চলিক আর্থিক খাতে সৌদি আরবের নেতৃত্ব দেয়ার আকাক্সক্ষাও প্রমাণিত। গত কয়েক বছরে তাদের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। এর ফলে বৈশ্বিক ১০টি শেয়ার বাজারের মধ্যে স্থান করে নিয়েছে তারা। ২০২৪ সালের শেষের দিকে এই বাজারে পুঁজির পরিমাণ দাঁড়ায় ২.৯ ট্রিলিয়ন ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)