২৮০ কোটি ডলার ঋণ ঘাটতি:
চ্যালেঞ্জের মুখে সিএমএসএমই খাত
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কুটির, ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প- সিএমএসএমই খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে অটোমেশন, প্রযুক্তিগত জ্ঞান এবং আনুষ্ঠানিক অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। বর্তমানে এই খাত ঋণ ঘাটতি, জামানতের অভাব, সম্পদের মালিকানায় সীমাবদ্ধতা এবং বাজারে প্রবেশাধিকারের সংকটে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এজন্য সিএমএসএমই খাতে প্রায় ২৮০ কোটি ডলারের ঋণ ঘাটতি দেখা দিয়েছে, যা উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের ৬৫ শতাংশ এখনও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন, যা তাদের ব্যবসা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন করে তুলছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার দ্বিতীয় দিনে ‘স্বয়ংক্রিয় উদ্ভাবনের মাধ্যমে সিএমএসএমই-এর অগ্রযাত্রাকে রূপদান’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
মূল প্রবন্ধে তিনি জানান, সিএমএসএমই খাতে জামানত ও সম্পদের মালিকানার অভাব একটি বড় অন্তরায়। অধিকাংশ ক্ষুদ্র উদ্যোক্তা নিজেদের নামে পর্যাপ্ত সম্পদ বা গ্যারান্টি দেখাতে না পারায় ঋণপ্রাপ্তিতে নানা জটিলতার মুখোমুখি হন। পাশাপাশি বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত হওয়ায় তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। অনলাইনে নিজেদের উপস্থিতি বজায় রাখা, ডিজিটাল মার্কেটিং বা ই-কমার্সে অংশ নেওয়ার সক্ষমতাও বেশ সীমিত। প্রযুক্তিগত জ্ঞান ও আর্থিক সাক্ষরতার ঘাটতি এ খাতকে আরও দুর্বল করে রাখছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)