সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

চ্যাটজিপিটিতে মারাত্মক ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

কিশোরদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নানা সুরক্ষা ব্যবস্থা চালু করেছে ওপেনএআই। তবে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, এসব নিরাপত্তা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই প্রত্যাশিতভাবে কাজ করছে না। বিশেষ করে আত্মহানি বা আত্মহত্যা নিয়ে কিশোরদের কথোপকথনের ক্ষেত্রে অভি
ফাহিম প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, সকাল ৫:২৫

অলাভজনক প্রতিষ্ঠান ‘কমন সেন্স মিডিয়া’র প্রকাশিত গবেষণায় ‘চ্যাটজিপিটি ফর টিনস’কে কিশোরদের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, কিশোরদের জন্য তৈরি নিরাপত্তা ব্যবস্থাগুলো নির্ভরযোগ্যভাবে কাজ করছে; এমন প্রমাণ না পাওয়া পর্যন্ত ১৮ বছরের কম বয়সীদের চ্যাটজিপিটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া উচিত।

আগস্টে কিশোরদের জন্য চ্যাটজিপিটিতে বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করে ওপেনএআই। ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য এসব ব্যবস্থার মধ্যে রয়েছে আবেগীয় নির্ভরতা তৈরি করতে পারে এমন কথোপকথন সীমিত করা এবং অভিভাবকদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণ ও সতর্কবার্তার ব্যবস্থা।

কিশোরদের সঙ্গে রোমান্টিক ধরনের কথোপকথন বা এমন ভাষা ব্যবহার থেকেও চ্যাটজিপিটিকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে, যা ব্যবহারকারীর মধ্যে চ্যাটবটটির প্রতি অতিরিক্ত আবেগীয় নির্ভরতা তৈরি করতে পারে। একই সঙ্গে চ্যাটজিপিটি নিজেকে সচেতন বা অনুভূতিসম্পন্ন সত্তা হিসেবে উপস্থাপন করতে না পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।

এ ছাড়া যৌনধর্মী ছবি তৈরি বা ব্যবহারে বাধা এবং সংবেদনশীল ছবি শেয়ার করার ক্ষেত্রে কিশোরদের সতর্ক করার ব্যবস্থাও রয়েছে।

অভিভাবকরা সন্তানের চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলে, আত্মহানি বা খাদ্যাভ্যাসজনিত সমস্যার মতো সংবেদনশীল বিষয় নিয়ে কথোপকথনের ক্ষেত্রে তাদের সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও চালু করা হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, এসব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চ্যাটজিপিটি ব্যবহারে কিশোরদের মধ্যে পড়াশোনাকেন্দ্রিক কার্যক্রমের প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, একজন কিশোর ব্যবহারকারী গড়ে প্রতিদিন ১৫ মিনিটেরও কম সময় চ্যাটজিপিটি ব্যবহার করে।

দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে অটো বিরতি নেয়ার রিমাইন্ডারও কার্যকর হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওপেনএআই-এর তথ্য অনুযায়ী, এমন বার্তা পাওয়ার পর প্রায় অর্ধেক কিশোর ব্যবহারকারী দ্রুত চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ করে দেয়।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, যেসব কিশোর টানা তিন ঘণ্টা বা তার বেশি সময় চ্যাটজিপিটি ব্যবহার করেছে, তাদের ৮০ শতাংশের বেশি ক্ষেত্রে দেয়া প্রম্পটের মধ্যে কোনো না কোনো শিক্ষামূলক বিষয় ছিল।

গবেষণায় ভিন্ন চিত্র
তবে কমন সেন্স মিডিয়ার গবেষণায় ওপেন এআই’র দাবির সঙ্গে ভিন্ন চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি একাধিক কিশোর-নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহার করে এবং নিরাপত্তা ব্যবস্থা চালুর আগে ও পরে কথোপকথন বিশ্লেষণ করে।

গবেষণায় দেখা যায়, যৌনধর্মী ‘রোলপ্লে’ থেকে কিশোর ব্যবহারকারীদের বিরত রাখার ক্ষেত্রে চ্যাটজিপিটি তুলনামূলকভাবে কার্যকর হলেও আত্মহত্যা ও আত্মহানি নিয়ে কথোপকথনের ক্ষেত্রে কিছু নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাশিতভাবে কাজ করেনি।

গবেষণা অনুযায়ী, অভিভাবকের সঙ্গে যুক্ত নতুন অ্যাকাউন্টে প্রায় এক ঘণ্টা ধরে আত্মহত্যার চিন্তা, আত্মহানি বা খাদ্যাভ্যাসজনিত সমস্যার মতো বিষয় নিয়ে কথোপকথন হলেও কোনো অভিভাবকের কাছে সতর্কবার্তা যায়নি।

গবেষকদের দাবি, যেসব পুরোনো চ্যাটজিপিটি অ্যাকাউন্টে সংবেদনশীল বিষয় নিয়ে কয়েক সপ্তাহের কথোপকথনের ইতিহাস ছিল, সেসব ক্ষেত্রে অভিভাবকদের সতর্কবার্তা পাওয়ার সম্ভাবনা দেখা গেছে।

গবেষণায় আরও বলা হয়েছে, সংকটে থাকা কিশোরদের ক্ষেত্রে চ্যাটজিপিটি সবসময় হটলাইন বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিতে পারেনি।

গবেষকরা আরও দেখতে পেয়েছেন, স্কুলের কাজের ক্ষেত্রেও চ্যাটজিপিটি সহায়তা করে যাচ্ছে। পাশাপাশি চ্যাটবটটি কখনো কখনো মানুষের মতো ভাষা ব্যবহার করছে বা বন্ধুর মতো কথা বলছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে; যা ওপেনএআই-এর কিশোরদের ক্ষেত্রে আবেগীয় নির্ভরতা কমানোর লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে গবেষকরা মনে করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে শিশু-কিশোরদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের সঙ্গে আত্মহানি ও আত্মহত্যার মতো বিষয় নিয়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধেও শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের অভিযোগে মামলা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১২ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৩ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৩ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৩ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৩ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৩ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৩ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৩ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৩ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৩ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৩ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৪ ঘণ্টা আগে