চেয়ারে নামায পড়ার বিপক্ষে বললে, চাকরি থাকবে না!
ধর্মব্যবসায়ী উলামায়ে সূ’ ইমাম-খতীবরা ওইসব ফাসিক-ফুজ্জার মসজিদ কমিটির সদস্যদের তোয়াজ করতে যে কতবেশি পারঙ্গম তা আবারো প্রমাণিত হলো। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘চেয়ার-টেবিলে নামায পড়া বিদয়াত’ বিষয়ক সঠিক ফতওয়া প্রকাশের পর দেখা গেলো সারাদেশের সকল ওহাবী, খারিজী, দেওবন্দী ধর্মব্যবসায়ী ইমাম-খতীবরা একসাথে এর বিরুদ্ধে আওয়াজ তুললো। উলামায়ে সূ’রা চিন্তা করলো এই একটি ফতওয়াই তাদের সকলের জন্য চাকরি থেকে বরখাস্ত হওয়ার জন্য যথেষ্ট। কারণ তারা যে সকল কমিটির সদস্যদের তোয়াজ করে, রাজি-খুশি করে এতদিন ইমামতীর পদটি দখলে রেখেছে তারাইতো সবাই চেয়ার-টেবিলে নামায পড়ে। এখন যদি তারা এই ফতওয়াটি মেনে নেয় তাহলে তো সেটা কমিটির বিরুদ্ধে চলে যাবে। যে কারণে সারাদেশের সকল উলামায়ে সূ’রা একযোগে ফতওয়ার বিরুদ্ধে হৈ হৈ করে উঠলো। এমনকি খোদ ‘ইসলামিক ফাউন্ডেশন’ও সরকারি আমলাদের চাপের কারণে শেষ পর্যন্ত নিজেদের সঠিক ফতওয়াটি অস্বীকার করেছে। নাউযুবিল্লাহ!
এভাবে শুধু এক চেয়ার-টেবিলে নামায পড়া নয়; আরো অসংখ্য-অগণিত হারাম-বিদয়াত কাজের বিষয়েও উলামায়ে সূ’রা কোনো কথা বলে না শুধুমাত্র মসজিদ কমিটির সদস্যদের খুশি রাখতে। নাউযুবিল্লাহ!
-মুহম্মদ রিয়াসাত পারভেজ।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।