চীনের মধ্যস্থতায় সৌদি-ইরান সফল আলোচনা
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সফল আলোচনাকে ‘সংলাপের বিজয়’ হিসেবে দেখছে মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা চীন। দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে সফল আলোচনা সংলাপ ও শান্তির বিজয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জুমুয়াবার ইরান ও সৌদি আরব তাদের দীর্ঘ বৈরিতা দূরে ঠেলে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও একে অপরের দেশে দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে।
সুন্নিপ্রধান দেশ সৌদি আরব ও শিয়াপ্রধান দেশ ইরান মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ। এ দুদেশের রাজনৈতিক ও ধর্মীয় আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা ও পারস্পরিক দ্বন্দ্ব কেবল পারস্য উপসাগরীয় এলাকায় সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এলাকায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ত্রিপক্ষীয় যৌথ বিবৃতি অনুসারে, চীনের রাজধানীতে সৌদি আরব ও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার কথা আগে প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে, চীন, ইরান ও সৌদি আরব আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা জোরদার করার জন্য ‘সব প্রচেষ্টা’ করার ইচ্ছা প্রকাশ করেছে।
যুগান্তকারী চুক্তিটিকে চীনের মধ্যপ্রাচ্য কূটনীতির একটি উত্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন সময় চীন মধ্যস্থতায় এই সাফল্য পেলো যখন বৈশ্বিক ভূ-রাজনীতিতে মার্কিন আধিপত্য বিরাজ করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার প্রস্তাব চীন তুলে ধরার পর তা প্রত্যাখ্যান করে পশ্চিমা বিশ্ব। পশ্চিমাদের অভিযোগ, যুদ্ধ বন্ধে বেইজিংয়ের প্রচেষ্টা যথেষ্ট না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ কোরিয়ার মহাকাশযান কারখানায় বিস্ফোরণে নিহত ৫
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি -ট্রাম্প
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ সচল করেছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ তারিখের সেই অভিযানে এভাবেই দখলদারদের বেড়া গুঁড়িয়ে দেন বীর যোদ্ধারা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেবে না ইরান -মাসুদ পেজেশকিয়ান
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফেরায় ফিলিস্তিনের সন্তোষ
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)